১৫ জুন ২০২৫, ৩:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইতালির কোচ হলেন বিশ্বকাপজয়ী গাত্তুসো

ইতালির জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ২০০৬ সালের বিশ্বকাপজয়ী তারকা জেনারো গাত্তুসো। সদ্য বিদায়ী লুসিয়ানো স্পালেত্তির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। ইতালির জাতীয় ফুটবল দলের ম্যানেজার কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন নিশ্চিত করেছেন, গাত্তুসোর নিয়োগ এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।

 

 

ইতালীয় সম্প্রচারমাধ্যম আরএআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বুফন বলেন, ‘আমরা অনেক ভাবনা-চিন্তা করে এগিয়েছি। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। প্রেসিডেন্ট ও ফেডারেশন অনেক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। তবে শেষ পর্যন্ত আমরা বিশ্বাস করি—সেরা সিদ্ধান্তটাই নিয়েছি।’ স্পালেত্তি ইতালির ডাগআউট ছাড়ার ঘোষণা দেন গত রোববার মলদোভার বিপক্ষে ২-০ গোলের জয়ের ঠিক আগে। এর আগে নরওয়ের কাছে ৩-০ গোলের বিধ্বংসী পরাজয়ে হতাশা আরো বাড়ে ইতালির। বিশ্বকাপ বাছাইপর্বের সেই প্রথম ম্যাচেই কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আজ্জুরিরা।

 

২০২৩ সালের আগস্টে রবার্তো মানচিনির জায়গায় দায়িত্ব নেন স্পালেত্তি। তবে তার অধীনে ইউরো ২০২৪-এ ইতালি পারফরম্যান্সে হতাশ করে। গ্রুপ পর্ব থেকে কষ্ট করে উঠলেও শেষ ষোলোতেই বিদায় নিতে হয়। সব মিলিয়ে ২৪টি ম্যাচ পরিচালনা করে ১২টিতে জয়, ৬ ড্র ও ৬ হারে বিদায়ী কোচের হিসেব শেষ হয়।

 

এদিকে গাত্তুসো সম্প্রতি ক্রোয়েশিয়ার ক্লাব হাজদুক স্প্লিট থেকেবিদায় নেন। কোচিং ক্যারিয়ারে তিনি এর আগে এসি মিলান, নাপোলি এবং ভ্যালেন্সিয়ার মতো ক্লাবের সঙ্গেও কাজ করেছেন। এখন তার সামনে বড় দায়িত্ব, ইতালিকে ২০২৬ বিশ্বকাপে তুলতে নেতৃত্ব দেওয়া। আগামী সেপ্টেম্বরেই ইতালির দুটি গুরুত্বপূর্ণ বাছাই ম্যাচ রয়েছে এস্তোনিয়া এবং ইসরায়েলের বিপক্ষে।
বর্তমানে ইতালি তাদের বাছাই গ্রুপ ‘আই’-তে ৯ পয়েন্টে পিছিয়ে আছে শীর্ষে থাকা নরওয়ের চেয়ে, যদিও আজ্জুরিরা এখনো দুটি ম্যাচ কম খেলেছে। পরপর দুটি বিশ্বকাপে (২০১৮ রাশিয়া, ২০২২ কাতার) অনুপস্থিত থাকার পর এবার নিজেদের নামটা ফের বিশ্বমঞ্চে লেখাতে মরিয়া তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০