১৩ জুন ২০২২, ১১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অ্যান্টিগায় একক অনুশীলনে সাকিব আল হাসান

যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। দলে যোগ দিয়ে প্রথম অনুশীলন করেন তিনি।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট’স একাদশের বিপক্ষে যখন তিনদিনের প্রস্তুতিমূলক ম্যাচ নিয়ে দলের সতীর্থরা ব্যস্ত তখন মাঠের সীমানার পাশেই ফিটনেস ট্রেনিংয়ে ঘাম ঝড়িয়েছেন সাকিব। স্কিল অনুশীলন শেষে নেটে ব্যাটিং অনুশীলন করেন সাকিব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশ দল যে মাঠে খেলছে, সেই মাঠের সীমানা ঘেষে ফিটনেস ট্রেনিং করছেন সাকিব। মাটিতে বল ছুঁড়ে, দৌঁড়-ঝাঁপ করে, বুক ডাউন দিয়ে, পুরো মাঠ রানিং করেন তিনি।

স্কিল ট্রেনিং শেষে নেটে ব্যাটিং অনুশীলন করেন সাকিব। নেটে থ্রো ডাউন ও নেট স্পিনারদের বিপক্ষে ব্যাটিং করেছেন সাকিব।

মোমিনুল হক টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর তৃতীয়বারের মত দায়িত্ব পান সাকিব। আগামী ১৬ জুন থেকে ওযেস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে অধিনায়ক হিসেবে আবারও পথচলা শুরু করবেন সাকিব। আগের দু’বারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে অধিনায়কত্ব শুরু করেছিলেন সাকিব।

এর আগে ১৪ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন সাকিব। তার অধীনে ৩টি জয় ও ১১টি হার ছিলো বাংলাদেশের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১০

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১১

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১২

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৩

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৪

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৫

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৬

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৭

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৮

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৯

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

২০