বাংলা সংবাদ ডেস্ক
২৪ অগাস্ট ২০২৪, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন মুসলিম সংগঠন কমলাকে সমর্থন প্রত্যাহার করলো

ইসরাইলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিস। তিনি বলেছেন, ইসরাইলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে।

 

তবে তার এ বক্তব্যের জেরে দেশটির একটি মুসলিম সংগঠন কমলার প্রতি দেওয়া সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ডেমোক্রেট দলের জাতীয় সম্মেলন বা ডিএনসির চতুর্থ ও শেষদিনে কমলা হ্যারিস সাংবাদিকদের বলেন, আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই। আমি সব সময় ইসরাইলের আত্মরক্ষা করার অধিকারের প্রতি সমর্থন দিয়ে যাব এবং আমি সব সময় বিষয়টি নিশ্চিত করব যে, ইসরাইলের আত্মরক্ষা করার সামর্থ্য আছে।

 

গাজা উপত্যকায় চলমান ইসরাইলি গণহত্যার নিন্দা না জানিয়ে উলটো কমলা বলেন, গত ১০ মাসে গাজায় যা ঘটেছে, তা বিধ্বংসী। বিপুল সংখ্যক নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছেন। মানুষের দুর্দশা সহ্য করার মতো নয়। ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী এ সময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন আখ্যা দিয়ে দাবি করেন, তিনি এবং তার বস প্রেসিডেন্ট জো বাইডেন এমনভাবে কাজ করছেন, যাতে চলতি বছরের শেষ নাগাদ সব জিম্মি মুক্তি পায় এবং ইসরাইলের নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত হয়। ডিএনসিতে এদিন নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন কমলা হ্যারিস। তিনি যখন মনোনয়ন পান, তখন ডিএনসির বাইরে হাজার হাজার মানুষ ‘ফিলিস্তিনকে মুক্ত করো’ বলে স্লোগান দিচ্ছিল।

 

এদিকে ডেমোক্রেট প্রার্থীর মুখে ইসরাইলের পক্ষে বক্তব্য শোনার পর ‘মুসলিম উইমেন ফর হ্যারিস’ নামক একটি মুসলিম সংগঠন কমলা হ্যারিসের প্রতি জানানো সমর্থন প্রত্যাহার করে নিয়েছে।  সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ডিএনসিতে ফিলিস্তিনের পক্ষে একজনকে কথা বলতে দেওয়ার কথা ছিল। কিন্তু তা দেওয়া হয়নি। বরং কমলা তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বলে আমরা তার প্রতি সমর্থন পত্যাহার করে নিচ্ছি। এ থেকে ধারণা করা হচ্ছে, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপকভাবে মুসলিম ভোট হারাবেন কমলা হ্যারিস। তার কারণ, এই প্রার্থী গাজা প্রসঙ্গে জো বাইডেনের নীতি অনুসরণ করার ঘোষণা দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১০

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১১

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১২

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৪

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৫

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৬

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৭

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৮

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০