বাংলা সংবাদ ডেস্ক
২৪ অগাস্ট ২০২৪, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন নিকো উইলিয়ামস

আজ রাতে লা লিগায় মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাও। এই ম্যাচে ২২ জন খেলোয়াড় যখন মাঠে আসবেন, নিশ্চিতভাবেই সবচেয়ে বেশি চোখ থাকবে নিকো উইলিয়ামসের ওপর। যিনি মূলত বিলবাওয়ের হয়ে লড়বেন বার্সার বিপক্ষে। অথচ এই চিত্রটা উল্টোও হতে পারত।

 

উইলিয়ামসকে দেখা যেতে পারত বার্সার জার্সিতে। দলবদলের শুরু থেকে বার্সায় আসার পথে এগিয়ে ছিলেন উইলিয়ামস। একপর্যায়ে তাঁর বার্সায় আসা সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল, কিন্তু দ্রুতই বদলে গেছে দৃশ্যপট। বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো জানিয়েছেন, উইলিয়ামস নিজেই নাকি বার্সাকে ফিরিয়ে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, কেন?

 

ইউরো দিয়েই মূলত আলোচনার কেন্দ্রে আসেন উইলিয়ামস। উইং ধরে আক্রমণে গিয়ে প্রতিপক্ষের নাভিশ্বাস তুলতে দেখা গেছে তাঁকে। বিশেষ করে আরেক উইঙ্গার লামিনে ইয়ামালের সঙ্গে জুটি গড়ে প্রতিপক্ষের রক্ষণে রীতিমতো ত্রাস ছড়াতে দেখা গেছে তাঁকে। স্পেনের জার্সিতে এমন পারফরম্যান্স দেখে উইলিয়ামসকে দলে ভেড়ানোর উদ্যোগ নেয় বার্সা। কারণ, একই চিত্র তারা বার্সাতেও দেখতে চেয়েছিল। এমনকি উইলিয়ামসের ৫ কোটি ৮০ লাখ ইউরোর রিলিজ ক্লজও বাধা হবে না বলে সেই সময় মন্তব্য করেন বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা। এর মধ্যে অবশ্য বার্সার দ্বিগুণ অর্থ  প্রস্তাব নিয়ে হাজির হয় পিএসজিও। শুরু হয় দুই দলের লড়াই। যদিও এখন পর্যন্ত কোথাও যোগ দেননি উইলিয়ামস, আছেন বিলবাওতেই।

 

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস উইলিয়ামসের বার্সায় না যাওয়ার কিছু কারণ সামনে এনেছে। ক্লাবটির প্রতি তাঁর আনুগত্যের বিষয়টি তো আছেই, পাশাপাশি আরও কিছু বিষয় ভূমিকা রেখেছে উইলিয়ামসের থেকে যাওয়ায়। একই ক্লাবে তাঁর ভাই ইনাকি উইলিয়ামসও খেলেন। এএস জানিয়েছে, ভাই এবং পরিবার উইলিয়ামসকে বিলবাওয়ে থেকে যাওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করেছে। এখানেও অবশ্য সেই আনুগত্যের বিষয়টিই হয়তো কাজ করেছে। ওসাসুনা থেকে ২০১৩ সালে অ্যাথলেটিকের একাডেমিতে যোগ দেন উইলিয়ামস। এরপর ক্লাবটির আলো–ছায়াতেই বেড়ে ওঠেন ২২ বছর বয়সী এই ফুটবলার। ফলে সেই ক্লাবের প্রতি দায় থেকেই হয়তো আর কিছু সময় থেকে যেতে চান এই উইঙ্গার।

 

ধারণা করা হচ্ছিল, উইলিয়ামসের বিলবাও ছাড়তে চাওয়ার একটি বড় কারণ ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলা। বিলবাও ইউরোপা লিগে সুযোগ পাওয়ায় সেই স্বপ্নও পূরণ হবে তাঁর। এ ছাড়া ২০২৪–২৫ মৌসুমের ইউরোপা লিগের ফাইনালও হবে বিলবাওয়ের মাঠ সান মামেসে। এই সুযোগ হাতছাড়া করতে চাননি উইলিয়ামস। উইলিয়ামসের বার্সায় না যাওয়ার আরেকটি বড় কারণ ক্লাবটিতে খেলোয়াড় নিবন্ধন নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা। উইলিয়ামস দলবদলে বার্সায় গেলেও তাঁর খেলতে পারার কোনো নিশ্চয়তা ছিল না। একই কারণে দানি ওলমো ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি। সব মিলিয়ে ওপরের তিন কারণই হয়তো বার্সায় আসার ব্যাপারে নিরুৎসাহিত করেছে উইলিয়ামসকে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০