সিনসিনাত্তি ওপেনের ফাইনালে উঠলেন এরিনা সাবালেঙ্কা। সোমবার (১৯ আগস্ট) সেমিফাইনালে বেলারুশ সুন্দরী ৬-৩ এবং ৬-৩ গেমে সরাসরি সেটে পরাজিত করেন বর্তমান বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা ইগা সুইয়াটেককে। ১ ঘণ্টা ৪৮ মিনিটের লড়াই শেষে শীর্ষ বাছাইকে হারিয়ে প্রথমবারের মতো সিনসিনাত্তি ওপেনের ফাইনালের টিকিট কাটলেন সাবালেঙ্কা।
মন্তব্য করুন