বাংলা সংবাদ ডেস্ক
১৫ অগাস্ট ২০২৪, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পন্টিংয়ের ভবিষ্যদ্বাণী, শচীনকে ছাড়িয়ে যাবে রুট

টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক শচীন টেন্ডুলকারকে আগামী তিন থেকে চার বছরের মধ্যে ছাড়িয়ে যাবেন ইংল্যান্ডের জো রুট। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনই মন্তব্য করেন। শচীনের রেকর্ড ছাড়িয়ে যেতে মাত্র ৩ হাজার রান দূরে আছেন জো রুট।

 

সর্বকালের সেরা ব্যাটার কিংবা ক্রিকেটার, যেকোনো বিষয় সামনে আসলে সবার আগে উঠে আসে শচীন রমেশ টেন্ডুলকারের নাম। ক্রিকেটে যার খ্যাতি বিশ্বজুড়ে। ২২ গজে ২৪ বছর শাসন করেছেন যিনি। কঠোর পরিশ্রম ও দুর্দান্ত প্রতিভার কারণে তিনি বনে যান ক্রিকেটের কিংবদন্তি।

 

পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৬ বছর বয়সে অভিষেক হয় লিটল মাস্টারের। এরপর একের পর এক সাফল্য স্পর্শ করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ভারতকে অনেক কিছুই উপহার দিয়েছেন। সর্বাধিক ম্যাচ খেলা, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান এবং সর্বাধিক সেঞ্চুরির মতো অনেক রেকর্ড রয়েছে টেন্ডুলকারের। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিকও শচীন। ২০০ ম্যাচ খেলে ১৫ হাজার ৯২১ রান অর্জন করেন। আর ১৩ হাজার ৩৭৮ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তির মতে, খুব দ্রুত শচীন ও পন্টিংয়ের এই রেকর্ড টপকে যাবেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট।

 

সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন এই ইংলিশ ব্যাটার। সে ম্যাচ দিয়ে ১২ হাজার রানের ক্লাবে নাম লেখান রুট। লাল বলে এখন সবাইকে টপকে যেতে মাত্র ৩ হাজার রান প্রয়োজন তার। তিন থেকে চার বছরের মধ্যে টেস্টে সর্বাধিক রানের অধিকারী হবেন রুট, এমনটাই জানালেন রিকি পন্টিং। এই কিংবদন্তি বলেন, ‘জো রুট শচীন টেল্ডুরকারের রেকর্ড ভেঙে ফেলতে পারে। রুটের এখন বয়স ৩০ বছর। এখন সে মাত্র ৩০০০ রান দূরে আছে। এখন তা নির্ভর করছে ইংল্যান্ড কি পরিমান টেস্ট খেলবে তার উপর। যদি তারা বছরে ১০ থেকে ১৪ টেস্ট খেলে এবং রুট যদি ৮০০ থেকে ১০০০ রান করে তাহলে ৩/৪ বছরে সে শচীনকে ছাড়িয়ে যাবে। বলা যায় টেন্ডুলকারের রেকর্ড ভাঙ্গতে তার ৩৭ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি সে রেকর্ড ভাঙার জন্য মুখিয়ে থাকে, তাহলে তা করার সম্ভাবনা অনেক।’

 

এছাড়া এখন পর্যন্ত রুট ১৭১টি ওয়ানডে ৪৭ দশমিক ৬০ গড়ে ৬ হাজার ৫২২ রান করেছেন। যেখানে ৩৯টি ফিফটি ও ১৬টি সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে। আর ৩২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৩৫ দশমিক ৭২ গড়ে ৮৯৩ রান করেছেন জো। শর্টার ফরম্যাটে রয়েছে তার মাত্র ৫টি ফিফটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০