বাংলা সংবাদ ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোপা জিতবেন এটি স্বপ্নে আগেই দেখেছেন ডি মারিয়া

২০১৬ সালের কোপা ফাইনালেও কেঁদেছিলেন লিওনেল মেসি। আট বছর পর আবার কাঁদলেন তিনি। অথচ দুই কান্নায় কি আকাশ-পাতাল ব্যবধান! চিলির বিপক্ষে সেদিন পেনাল্টি মিস করেছিলেন মেসি। আর্জেন্টিনা হেরে বিদায় নিয়েছিল। এবার ৬৩ মিনিটে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লেন। কাঁদলেনও। কিন্তু এবার মেসিহীন আর্জেন্টিনা জিতল। লাউতারো মার্তিনেজ জেতালেন আর্জেন্টিনাকে। এরপর মেসি হাসলেন।

 

অ্যাঞ্জেল ডি মারিয়াও হাসতে হাসতেই বিদায় নিলেন। অবশ্য কলম্বিয়াকে ১-০ গোলে হারানোর আগেই নিশ্চিত ছিল অবসরে যাবেন ডি মারিয়া। মেসিও তার জন্য কোপা জয়ের ঘোষণা দিয়েছিলেন। কথা রেখেছেন মেসি। তবে আর্জেন্টিনা যে কোপা জিতবে, সেটা আগেই স্বপ্নে দেখেছিলেন ডি মারিয়া।

 

কোপা আমেরিকার ফাইনাল নিয়ে ঝামেলাও কম হয়নি। টিকিট না থাকা দর্শক স্টেডিয়ামের ব্যারিকেড ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়েন। ফলে নির্দিষ্ট সময়ের থেকে ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে ফাইনাল শুরু হয়। প্রথমার্ধে দাপট দেখায় কলম্বিয়া। পরে ছন্দে ফেরে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো কোপা জয়ের পর ডি মারিয়া বলেন, ‘এই জয় আগে থেকেই লেখা ছিল। আমি স্বপ্ন দেখেছিলাম। দলের সবাইকে সে কথা বলেছিলাম। আমার খুব আনন্দ হচ্ছে।

 

ডি মারিয়াকে আরও কিছুদিন আর্জেন্টিনার জার্সিতে খেলার অনুরোধ করেছিলেন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘ডি মারিয়া আমাদের হয়ে অনেক ভালো ম্যাচ খেলেছে। কিন্তু এ ম্যাচটা সেরা ছিল। যখন তার পা চলছিল না, তখনো ২৫ বছরের তরুণের মতো দৌড়াচ্ছিল। সে একজন কিংবদন্তি। তাকে অনেক অনুরোধ করেছিলাম। কিন্তু তাকে ফেরানোর কোনো উপায় নেই। আমরা চাচ্ছি, আর একটা ম্যাচ খেলে ডি মারিয়া অবসর নিক। তাহলে তাকে সংবর্ধনা জানানো যাবে। সে এই সম্মানের যোগ্য।

 

কোপার পর বিশ্বকাপ, এরপর আবার কোপা জিতেছে আর্জেন্টিনা। ফিনালেসিমা ধরলে গত চার বছরে আর্জেন্টিনার হয়ে চারটি ট্রফি জিতেছেন ডি মারিয়া। তিনি বলেন, ‘দেখে মনে হয় খুব সহজ। কিন্তু এত ট্রফি জেতা সহজ নয়। আগে তো উল্টো দিকেই থাকতাম। এই প্রজন্মের কাছে কৃতজ্ঞ। তারা আমাদের আনন্দ করার এত সুযোগ করে দিয়েছে। আগের প্রজন্মও ট্রফির যোগ্য ছিল। তাদের সঙ্গে কিছু জিততে পারলে খুব ভালো লাগত।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০