৯ জুলাই ২০২৪, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোপায় ব্রাজিলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। শেষ আটের লড়াইয়ে উরুগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

 

উরুগুয়ের বিপক্ষে সে ম্যাচে দলের বিদায় মাঠের বাইরে থেকে দেখেছেন ভিনি। আগের দুই ম্যাচে কার্ড দেখায় ব্রাজিলিয়ান এ উইঙ্গার কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞা পাওয়ায় মাঠে নামতে পারেননি।

 

কোপা আমেরিকা থেকে বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আজ নিজের অনুভূতির কথা জানিয়েছেন ভিনি। ব্রাজিলের বিদায়ের দায় নিজের কাঁধেই নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা।

 

কোপা আমেরিকা থেকে বিদায়ের যন্ত্রণা কেমন, সেই অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ভিনিসিয়ুস লিখেছেন, ‘কোপা আমেরিকায় যাত্রা শেষ হয়েছে। এখন সময় ফিরে তাকানোর এবং কীভাবে হার সামলাতে হয়, তা শেখার। হতাশার অনুভূতি আবারও জেঁকে বসেছে। আবারও সেই পেনাল্টিতেই (হার)!

 

ভিনিসিয়ুস প্রথম হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে। একই কার্ডটি ভিনির জন্য সতর্কবার্তাও নিয়ে এসেছিল। তিনি জানতেন, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ফের হলুদ কার্ড দেখলে শেষ আটে দর্শক হয়ে থাকতে হবে তাঁকে। কিন্তু জেনেশুনেই ম্যাচের ৭ মিনিটে অহেতুক হামেস রদ্রিগেজকে ফাউল করে হলুদ কার্ড দেখেন এই রিয়াল মাদ্রিদ তারকা। যে কার্ড তাঁকে ছিটকে দেয় শেষ আটে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ থেকে।

 

নিজের ভুলে কার্ড দেখায় ব্রাজিলের বিদায়ের দায়ও নিজের কাঁধেই নিলেন ভিনিসিয়ুস, ‘আমি দুটি হলুদ কার্ড দেখেছি, যা এড়ানো যেত। আবারও সাইডলাইনে বসে দলের বিদায় দেখেছি। তবে এবার ভুলটা আমার ছিল। আমি সে জন্য ক্ষমা প্রার্থনা করছি। আমি জানি, সমালোচনা কীভাবে নিতে হয় এবং বিশ্বাস করুন, সবচেয়ে কঠোর সমালোচনাটুকু নিজের ভেতর থেকে আসে।

 

বিদায়ের যন্ত্রণা বুকে নিয়েই অবশ্য ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন ভিনিসিয়ুস, ‘সৌভাগ্যবশত জাতীয় দলের হয়ে যাত্রাটা কেবল শুরু হলো। সতীর্থদের সঙ্গে জাতীয় দলকে আবার তার প্রাপ্য জায়গায় ফিরিয়ে আনার সুযোগ আমি পাব। আমরা আবার শীর্ষে ফিরব। তোমাদের ভালোবাসি। চলো এক সঙ্গে এগিয়ে যাই।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০