৯ জুলাই ২০২৪, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইংল্যান্ড-নেদারল্যান্ডস সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ রেফারি

ডর্টমুন্ডে আগামীকাল রাতে ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। এই ম্যাচে রেফারির দায়িত্বে জার্মানির ফেলিক্স সভায়ের। গতকাল তাঁকে সেমিফাইনালে রেফারির দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে উয়েফা ও জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। উয়েফার এলিট ক্যাটাগরিভুক্ত এই রেফারির বিরুদ্ধে অতীতে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে এবং তিনি এই অপকর্ম স্বীকারও করেছিলেন। ইংল্যান্ডের তারকা জুড বেলিংহাম ফেলিক্সের নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

 

ফেলিক্স ব্যক্তিগত জীবনে রিয়েল এস্টেট ব্রোকার। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনে (ডিএফবি) বিভিন্ন পর্যায়ে ২০০৪ সালে রেফারির দায়িত্ব পালন শুরু করেন। ৪৩ বছর বয়সী এই রেফারির বিরুদ্ধে পরের বছরই (২০০৫) ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে। জার্মান ফুটবলে দ্বিতীয় বিভাগে ২০০৪ সালে মে মাসে ভেরডার ব্রেমেন অ্যামেচার-ভুপারটালার এসভি ম্যাচে আরেক অফিশিয়াল রবার্ট হয়সারের কাছ থেকে ৩০০ ইউরো উৎকোচ নিয়েছিলেন ফেলিক্স।

 

ম্যাচে ভুপারটালারের পক্ষে সিদ্ধান্ত দেওয়ার জন্য এই অর্থ নিয়েছিলেন তিনি। ২০০৫ সালে শুরু হওয়া তদন্তে ব্যাপারটি জানা যায় এবং ফেলিক্স ৬ মাস নিষিদ্ধও হয়েছিলেন। সাবেক রেফারি হয়সার সে মৌসুমে বেশ কয়েকটি ম্যাচ পাতানোর জন্য অর্থ নিয়েছিলেন। ভেরডার ব্রেমেন অ্যামেচার-ভুপারটালার ম্যাচে হয়সারের সহকারী রেফারির দায়িত্বে ছিলেন ফেলিক্স।

 

২০০৫ সালেই হয়সারকে আজীবনের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করে ডিএফবি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ম্যাচ পাতানোর সেই ঘটনা নিয়ে আরও জানিয়েছে, জার্মান সংবাদমাধ্যম ২০১৪ সালে এ ঘটনার মামলার রায় প্রকাশ করেছিল। সেখানে বলা হয়, ফেলিক্স ম্যাচের আগে হয়সারের কাছ থেকে ৩০০ ইউরো নেন কিন্তু ঘটনাটা তৎক্ষণাৎ কর্তৃপক্ষকে জানাননি। তবে ফেলিক্স ম্যাচটি পাতিয়েছিলেন—এর পক্ষে সরাসরি কোনো প্রমাণ মেলেনি। আদালতকে গুরুত্বপূর্ণ প্রমাণও সরবরাহ করেছিলেন তিনি।

 

২০২১ সালে বুন্দেসলিগার ‘ক্লাসিকো’য় বায়ার্ন মিউনিখের কাছে ৩-২ গোলে হারের পর এই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করা ফেলিক্সের ম্যাচ পাতানোর সেই ঘটনার উদাহরণ টেনেছিলেন ডর্টমুন্ডের তখনকার মিডফিল্ডার বেলিংহাম। বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলা এই তারকা তখন বলেছিলেন, ‘এই ম্যাচের অনেক সিদ্ধান্তে তাকাতে পারেন। জার্মানিতে সবচেয়ে বড় ম্যাচে এমন একজনকে রেফারির দায়িত্ব দেওয়া হলো, যে এর আগে ম্যাচ পাতিয়েছে। আর কী প্রত্যাশা করা যায়?’

 

বেলিংহামকে এমন মন্তব্যের জন্য ৪০ হাজার ইউরো জরিমানা দিতে হয়েছিল। ডর্টমুন্ডের প্রধান নির্বাহী হ্যান্স জোয়াকিম ওয়াটৎজ তখন বেলিংহামের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ‘জুড মিথ্যা বলেনি, যা অতীতে ঘটেছে, সেটাই বলেছে। কথাটা বলা তার উচিত হয়নি কিন্তু মিথ্যাও তো বলেনি। এ জন্য জুডকে কোনো ফল ভোগ করতে হবে, সেটা আমি প্রত্যাশা করি না।’

 

সেমিফাইনাল ম্যাচে ফেলিক্সের দায়িত্ব পাওয়ার ব্যাপারে মন্তব্য জানতে ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সঙ্গে যোগাযোগ করেছিল ইএসপিএন। ইংল্যান্ড ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি।

 

তবে গতকাল সংবাদ সম্মেলনে ইংল্যান্ড ডিফেন্ডার লুক শর কাছে জানতে চাওয়া হয়েছিল, ফেলিক্সের সেমিফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া নিয়ে ইংল্যান্ডের কোনো অস্বস্তি আছে কি না? শ বলেছেন, ‘না, একদমই নয়। উয়েফা যাকেই রেফারি হিসেবে বেছে নিক, আমাদের সম্মান করতে হবে। আমরা ম্যাচটা নিয়েই ভাবছি। রেফারি কিংবা অন্য কিছু নিয়ে নয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০