৩ জুলাই ২০২৪, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়নস ট্রফি: তবে কি বাংলাদেশ ভারত-পাকিস্তানের গ্রুপে

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ফিরছে আট বছর পর। আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে প্রস্তুতি শুরু করেছে। আট দলের এই টুর্নামেন্টের গ্রুপ, সূচি ও ভেন্যু ঠিকঠাক করে একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে পিসিবি।

 

প্রস্তাবিত খসড়ায় ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশকে। এরই মধ্যে প্রস্তাবিত সূচি আইসিসির কাছে পাঠিয়েছে পিসিবি। পাকিস্তান চায় ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করতে।

 

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গত সপ্তাহে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের সময় বার্বাডোজে গিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানে আইসিসির কাছে চ্যাম্পিয়নস ট্রফির সূচি জমা দেন।

 

আইসিসি বোর্ডের এক সদস্য জানান, ভারতের সব ম্যাচ একটি ভেন্যুতে (লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম) আয়োজনের পরিকল্পনা পিসিবির, ‘পিসিবি চ্যাম্পিয়নস ট্রফির ১৫ ম্যাচের খসড়া সূচি জমা দিয়েছে। লাহোরে ৭টি, করাচিতে ৩টি এবং রাওয়ালপিন্ডিতে ৫টি ম্যাচ হবে। উদ্বোধনী ম্যাচ ও একটি সেমিফাইনাল হবে করাচিতে, অন্য সেমিফাইনাল রাওয়ালপিন্ডিতে। আর ভারতের সব ম্যাচসহ ফাইনাল হবে লাহোরে।’ ভারত যদি সেমিফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচও হবে লাহোরে।

 

পিসিবির প্রস্তাবিত সূচিতে ‘এ’ গ্রুপে রাখা হয়েছে পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ডকে। ‘বি’ গ্রুপে রাখা হয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে। লাহোরে পাকিস্তান-ভারত ম্যাচ রাখা হয়েছে ১ মার্চ। খসড়া সূচি অংশগ্রহণকারী দেশগুলোর কাছেও উত্থাপন করার কথা রয়েছে।

 

সম্প্রতি আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি ইসলামাবাদে গিয়ে পিসিবির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে ভেন্যু পরিদর্শনের পাশাপাশি আইসিসি নিরাপত্তা দলের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। পাকিস্তানের আয়োজন করা সর্বশেষ বড় টুর্নামেন্ট ছিল ২০২৩ এশিয়া কাপ। তবে ভারত সেখানে যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বেশির ভাগ ম্যাচ হয় শ্রীলঙ্কায়। এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রে ভারতের অবস্থান কী হবে, তা আপাতত স্পষ্ট নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সব সময়ই বলে আসছে, সরকারের অনুমতি ছাড়া তারা কোনো নিশ্চয়তা দিতে পারবে না।

 

আইসিসি বোর্ডের ওই সদস্য পিটিআইকে বলেন, ‘সব বোর্ডপ্রধান ও অংশগ্রহণকারী টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতার নিশ্চয়তা দিয়েছে, শুধু বিসিসিআই বলেছে, তারা সরকারের সঙ্গে কথা বলে আইসিসিকে জানাবে।’ পিসিবির খসড়া অনুসারে ৯ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে ফাইনাল। ১০ মার্চ রিজার্ভ ডে হিসেবে বরাদ্দ থাকবে।

 

২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জিতেছিল পাকিস্তান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০