২২ জুন ২০২৪, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাটিং ব্যর্থতায় বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

ব্যাটিং ব্যর্থতার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সেমিফাইনালের আগেই বিদায় নিল বাংলাদেশ। সুপার এইটে তিন ম্যাচের মধ্যে টানা দুই ম্যাচে সাবেক দুই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

 

শনিবার ওয়েষ্ট ইন্ডিজের অ্যান্টিগার নর্থ সাউন্ডে আগে ব্যাট করে হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শিবম দুবে ও রোহিত শর্মার দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।

 

টার্গেট তাড়া করতে নেমে কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিংদের বোলিং তোপের মুখে পড়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানের বেশি করতে পারেনি টাইগাররা। ৫০ রানের জয় পায় ভারত। এই জয়ে বাংলাদেশকে বিদায় করে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল ভারত।

 

এদিন টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমেই একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন ভারতীয় দুই তারকা ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিতকে আউট করে ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে দলীয় ৩৯ রানে সাজঘরে ফেরেন রোহিত। তার আগে মাত্র ১১ বলে তিনটি চার আর এক ছক্কায় করেন ২৩ রান।

 

রোহিত আউট হওয়ার পর ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তার লাগাম টেনে ধরেন তানজিম হাসান সাকিব।তানজিমের বল ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে লাইন মিস করে বোল্ড হন বিরাট কোহলি। তিনি থেমেছেন ২৮ বলে এক চার আর তিন ছক্কায় ৩৭ রান করে।

 

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব। পরের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন এই তারকা ব্যাটসম্যান। তানজিমের শর্ট লেংথের বলে আউটসাইড-এজের পর ধরা পড়েছেন উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। তার বিদায়ে ৮.৩ ওভারে দলীয় ৭৭ রানে তৃতীয় উইকেট হারায় ভারত।

 

সূর্যকুমার যাদব আউট হওয়ার পর উইকেটে সেট হয়ে ব্যাটিং তাণ্ডব চালতে থাকেন ঋষভ পন্থ। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া ভারতীয় এই উইকেটকিপার ব্যাটসম্যানকে আউট করেন রিশাদ হোসেন। তার লেগস্পিন বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন পন্থ। তার বিদায়ে ১১.৪ ওভারে ১০৮ রানে চতুর্থ উইকেট হারায় ভারত।

 

এরপর হার্দিক পান্ডিয়ার সঙ্গে পঞ্চম উইকেটে ৩৪ বলে ৫৩ রানের ‍জুটি গড়েন শিবম দুবে। ১৭.২ ওভারে দলীয় ১৬১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে শিবম দুবেকে সাজঘরে ফেরান রিশাদ হোসেন। তার আগে ২৪ বলে তিন ছক্কায় ৩৪ রান করেন দুবে।

 

ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ২৭ বলে তিন ছক্কা আর চারটি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৫০ রান করেন হার্দিক পান্ডিয়া। তার ফিফটিতে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।

 

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ৩২ রানে ২ উইকেট নেন তরুণ তারকা পেসার তানজিম হাসান সাকিব। ৩ ওভারে ৪৩ রানে ২ উইকেট নেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ৩ ওভারে ৩৭ রানে মাত্র ১ উইকেট নেন সাকিব আল হাসান। ৪ ওভারে ২৮ রান খরচ করেন শেখ মাহেদি হাসান। ৪ ওভারে ৪৮ রান খরচ করে কোনো সাফল্য পাননি মোস্তাফিজুর রহমান। ২ ওভারে মাত্র ৮ রান খরচ করেন মাহমুদউল্লাহ রিয়াদ।

 

টার্গেট তাড়া করতে নেমে ৪.৩ ওভারে দলীয় ৩৫ রানেই ফেরেন ওপেনার লিটন কুমার দাস। তিনি ১০ বলে এক চার আর এক ছক্কায় ১৩ রান করে ফেরেন। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ফের ৩১ রানের জুটি গড়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ৩১ বলে চার বাউন্ডারিতে ২৯ রান করে ফেরেন।

 

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৬ বলে মাত্র ৪ রানে ফেরেন তাওহিদ হৃদয়। ১৩.২ ওভা ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ৯৮ রান। এরপর একের পর এক উইকেট পতনের কারণে শেষ ৪০ বলে ৪ উইকেট হারিয়ে ৪৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

 

শেষ দিকে ব্যাটিংয়ে ছন্দ পতনের কারণে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রানের বেশি করতে পারেনি টাইগাররা। দলের হয়ে ৩২ বলে এক চার আর তিন ছক্কায় সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাত্র ১০ বলে এক চার আর তিন ছক্কায় ২৪ রান করেন রিশাদ হোসেন। ৩১ বলে ২৯ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম।

 

ভারতের হয়ে ৪ ওভারে মাত্র ১৯ রানে ৩ উইকেট নেন কুলদীপ যাদব। ৪ ওভারে মাত্র ১৩ রানে ২ উইকেট নেন জসপ্রিত বুমরাহ। ৪ ওভারে ৩০ রানে ২ উইকেট নেন আর্শদীপ সিং। ৩ ওভারে ৩২ রানে এক উইকেট নেন হার্দিক পান্ডিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০