২১ জুন ২০২৪, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডকে হারিয়ে সেমিতে এক পা দক্ষিণ আফ্রিকার

চলমান বিশ্বকাপের সুপার এইটে গ্রুপ ‘টু’ এর ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৬৪ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানে থেমে যায় থ্রি লায়ন্স। শেষ তিন ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ২৫ রান, হাতে ছিল ৬ উইকেট। অথচ সেই ম্যাচ জিততে পারেনি তারা। দারুণ বোলিংয়ে ইংলিশদের থেকে জয় ছিনিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল প্রোটিয়ারা।

 

শুক্রবার (২১ জুন) সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে রিজা হেনড্রিকস ও কুইন্টন ডি ককের ব্যাটে উড়ন্ত শুরু হয় দক্ষিণ আফ্রিকার। হেনড্রিকস ঠান্ডা মাথায় খেলতে থাকলেও ব্যাট হাতে তাণ্ডব চালান ডি কক। ২২ বলে তুলে নেন ফিফটি। উদ্বোধনী জুটিতে হেনড্রিকসের সঙ্গে গড়েন ৫৯ বলে ৮৬ রানের জুটি। দশম ওভারে মঈন আলীর বল হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়ে হেনড্রিকস ফিরলে ভাঙে এই জুটি। ২৫ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন প্রোটিয়া ওপেনার।

 

তবে ডি কক ব্যাট চালানো থামাননি। যদিও বেশিক্ষণ আর টেকেননি। জোফরা আর্চারের শর্ট বল তার ব্যাটের কাণায় লেগে পেছনে গেলে এক হাতে দারুণভাবে তালুবন্দি করেন বাটলার। ৩৮ বলে ৬৫ রান করে ফেরেন ডি কক। তিনে নেমে ৯ রান করে রান আউট হন ক্লাসেন। চারে নামা মিলার এসে ধরেন দলের হাল। তবে শেষ ওভারে বিদায় নিতে হয় তাকে। আর্চারের বলে তার নেওয়া শট লং অফে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ ধরেন ব্রুক। ২৮ বলে ৪৩ রান করে ফেরেন প্রোটিয়া ব্যাটার।
ওভারটির পরের বলেই ইয়ানসেনকে ফেরান আর্চার। শেষ ওভারে এই দুই উইকেটসহ তিনি মোট ৩ উইকেট নেন। তবে ৪ ওভার বল করে দেন ৪০ রান। একটি করে উইকেট নেন মঈন আলী ও আদিল রশিদ।

 

লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডের ব্যাটিংয়ের শুরুটা একদমই ভালো হয়নি। ৬১ রান তুলতেই ড্রেসিংরুমে চার ইংলিশ ব্যাটসম্যান। জীবন পাওয়ার পরও বেয়ারস্টো ১৬ রানের বেশি করতে পারেননি। এর আগে ফিল সল্ট করেন মাত্র ১১ রান। অধিনায়ক জস বাটলার সীমানায় আটকে যান ১৭ রানে। মঈন আলীর ব্যাট থেকে ৯ রানের বেশি আসেনি।

 

নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে গ্রাউন্ড ফিল্ডিংয়ে দুর্দান্ত ছিল দক্ষিণ আফ্রিকা। তাতে স্বল্প পুঁজি নিয়েও ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু পঞ্চম উইকেটে হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোনের প্রতি আক্রমণে এলোমেলো হয়ে যায় তাদের বোলিং। থিতু হওয়ার পর বাউন্ডারির ফোয়ারা ছুটিয়ে চোখ রাঙানি দেন তারা।

 

বার্টমানের করা ১৭তম ওভারে ২১ রান তুলে ব্রুক ও লিভিংস্টোন জয়ের ব্যবধান ১৮ বলে ২৫ রানে নামিয়ে আনেন। তখন মনে হচ্ছিল ইংলিশদের জয় কেবল সময়ের ব্যাপার। কিন্তু পরের ওভারেই ম্যাচ পাল্টে যায়।

 

রাবাদা ১৮তম ওভারের দ্বিতীয় বলে লিভিংস্টোনকে আউট করে ভাঙেন ভয়ংকর এই জুটি। ৪২ বলে ৭৮ রান করেন তারা। ওই ওভারে মাত্র ৪ রান পায় ইংল্যান্ড। পরের ওভারে আসে ৭ রান। মূলত এই দুই ওভারে কোনো বাউন্ডারি না আসায় শেষ ওভারে লক্ষ্য ১৪ রানে আটকায়। শেষ পর্যন্ত ৭ রানে আক্ষেপে পুড়তে হয় তাদের। লিভিংস্টোন ১৭ বলে করেন ৩৩ রান। ব্রুক ৩৭ বলে ৫৩ রানের ইনিংস খেলেন ৭ চারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০