২১ জুন ২০২৪, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোপা আমেরিকার মাঠ নিয়ে আর্জেন্টিনা দলে অসন্তোষ

কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে ২–০ গোলে জিতেছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার অভিযান জয় দিয়ে শুরু করলেও আর্জেন্টিনার খেলা সমর্থকদের মন ভরাতে পারেনি। এমনকি এ ম্যাচে আর্জেন্টাইন খেলোয়াড়দের সাবলীলও মনে হয়নি।

 

ম্যাচ শেষে বিশ্ব চ্যাম্পিয়ন দলটির কোচ এবং খেলোয়াড়েরা অবশ্য দায় চাপিয়েছেন আটলান্টার মার্সিডিজ–বেঞ্জ স্টেডিয়ামের কৃত্রিম ঘাসের ওপর। বলেছেন, মাঠের খারাপ অবস্থার কারণে নিজেদের স্বাভাবিক খেলাটা তাঁরা খেলতে পারেননি। কোচ লিওনেল স্কালোনি বলেছেন, এমন মাঠে খেলা টুর্নামেন্টের জন্য ভালো ব্যাপার নয়। একই ধরনের কথা বলেছেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ ও ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো।

 

ম্যাচের পর মাঠ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্কালোনি বলেছেন, ‘শুরুটা সৌদি আরব ম্যাচের (২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ) কথা মনে করিয়ে দিয়েছে। পার্থক্য হচ্ছে, আমরা তখন ভালো একটি মাঠে খেলেছিলাম। ভাগ্য ভালো যে আজ আমরা জিতেছি। নয়তো এটা সস্তা অজুহাত বলে মনে হতো।

 

এই মাঠ খেলার উপযোগী নয় জানিয়ে স্কালোনি আরও বলেছেন, ‘আমরা সাত মাস আগে থেকে এখানে খেলার কথা জানতাম। কিন্তু তারা দুই দিন আগে টার্ফ বদলে দিয়েছে। এটা আয়োজকদের জন্য মোটেও ভালো ব্যাপার নয়। এটা কিন্তু অজুহাত নয়। স্টেডিয়ামটি খুব সুন্দর। কৃত্রিম ঘাসের কারণে এটা আরও দুর্দান্ত হওয়ার কথা। কিন্তু আজকের মাঠটি খেলোয়াড়দের জন্য মাননসই ছিল না।

 

গোলকিপার এমলিয়িনো মার্তিনেজের কণ্ঠেও উচ্চারিত হয়েছে একই সুর, ‘কানাডার মতো দল, যাদের ভালো ফরোয়ার্ড আছে তাদের বিপক্ষে এ ধরনের মাঠে খেলাটা অনেক জটিল হয়ে যায়। এই দিকটির (মাঠের অবস্থা) উন্নতি করা দরকার। নয়তো কোপা আমেরিকা সব সময় ইউরোর চেয়ে নিচের স্তরেই থেকে যাবে। আমরা আরও বেশি গোল করতে পারতাম। কিন্তু মাঠের অবস্থা খারাপ ছিল।

 

ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো মাঠ নিয়ে নিজের বিরক্তির কথা জানিয়েছেন এভাবে, ‘মাঠের অবস্থা খুবই বাজে ছিল। এই ধরনের পরিবেশে খেলাটা দুর্ভাগ্যজনক। এটা আমাদের খেলাকে জটিল করে তুলেছে, তবে এটা কোনো অজুহাত নয়। আমরা ভালো খেলেছি। আমার ধারণা আমরা আবারও দেখিয়েছি যে দল হিসেবে আমরা ভালো। দলকে সেরা বানানোার খিদে এখনো আমাদের মাঝে একই রকম আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০