২৮ নভেম্বর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৪২ রানে অল আউট শ্রীলঙ্কা

মাত্র ৪২ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাত্র ১৩.৫ ওভারেই লন্ডভন্ড হয়ে গেছে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। শ্রীলঙ্কার টেস্ট ইতিহাসে এটি সর্বনিম্ন রান।

 

একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কোনো দলের সর্বনিম্ন। আর বলের দিক থেকে শ্রীলঙ্কার ইনিংসটি টেস্ট ইতিহাসের দেড় শ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন।আজকের আগে টেস্টে শ্রীলঙ্কার সর্বনিম্ন রান ছিল ৭১; ১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডসহ টেস্ট খেলুড়ে ৯টি দলেরই ৫০ রানের মধ্যে অলআউট হওয়ার ‘রেকর্ড’ ছিল এত দিন। বাকি ছিল টেস্টের নতুন দল আফগানিস্তান, জিম্বাবুয়ে (৫১ আছে) ও শ্রীলঙ্কা।আজ ডারবানের কিংসমিডে শ্রীলঙ্কাকে পঞ্চাশের কমে অলআউটের সেই বিব্রতকর তালিকায় ঢুকিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ডানহাতি পেসার মার্কো ইয়ানসেন ৬.৫ ওভার বল করে ১৩ রানে নিয়েছেন ৭ উইকেট, যা চলতি শতাব্দীতে দক্ষিণ আফ্রিকান পেসারদের মধ্যে সেরা। শ্রীলঙ্কার ১১ ব্যাটসম্যানের মধ্যে মাত্র ২ জন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। শূন্য রানে আউট হয়েছেন ৫ জন।দুই টেস্ট সিরিজের প্রথমটিতে আজ ছিল দ্বিতীয় দিন। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ১৯১ রানে গুটিয়ে দিয়ে বেশ স্বস্তিতেই ছিল শ্রীলঙ্কা। কিন্তু আনন্দ মিলিয়ে যেতে শুরু করে ব্যাটিংয়ের তৃতীয় ওভার থেকে। ওই ওভারের শেষ বলে কাগিসো রাবাদার বলে ক্যাচ দিয়ে ফেরেন দিমুথ করুনারত্নে। পরের ওভারে ইয়ানসেন এসে স্লিপে ক্যাচ বানিয়ে ফেরান পাতুম নিশাঙ্কাকে। ৩ বলের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পথ ধরে শুরু হয় একের পর এক ব্যাটসম্যানের আসা–যাওয়ার খেলা।

 

 

অবশ্য ১৬ রানে চতুর্থ উইকেটের পতনের পর কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। স্কোরবোর্ডে যখন ৩২ রান, মেন্ডিসকে প্রথম স্লিপে ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন জেরাল্ড কোয়েৎজি।ওই ৩২ রানেই শ্রীলঙ্কা হারায় ষষ্ঠ, সপ্তম, এমনকি অষ্টম উইকেটও। টেস্টের সর্বনিম্ন রান (২৬, নিউজিল্যান্ড) অবশ্য ততক্ষণে পেছনে। তবে ৩২ রানে ৮ উইকেট হারানোর পর পঞ্চাশের কমে অলআউট হওয়ার শঙ্কা জেগে ওঠে প্রবলভাবেই। লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্ডো ১০ রানের একটি জুটি গড়লেও ইয়ানসেন এসে ২ বলের মধ্যে তুলে নেন শেষ ২ উইকেটই। শ্রীলঙ্কা থামে ১৩.৫ ওভারে ৪২ রানে, টেস্ট ইতিহাসে এর চেয়ে কম রানের স্কোর আছে মাত্র পাঁচটি।

 

আর টেস্ট ইতিহাসে এর চেয়ে কম বলের ইনিংস আছে একটিই—১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে ১২.৫ ওভার বা ৭৫ বলে ৩০ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা।এ যাত্রায় শ্রীলঙ্কাকে সেটি গছিয়ে দিতে না পারলেও দক্ষিণ আফ্রিকা ঠিকই তাদের বিপক্ষে সর্বনিম্ন রানে অলআউটের অস্বস্তিতে ফেলেছে এশিয়ান দেশটিকে। প্রোটিয়ারা এর আগে সর্বনিম্ন ৪৫ রানে অলআউট করতে পেরেছিল নিউজিল্যান্ডকে, ২০১৩ সালে কেপটাউন টেস্টে।শ্রীলঙ্কাকে ৪২ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ১৪৯ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৩২ রান নিয়ে মাঠ ছেড়েছে টেম্বা বাভুমার দল। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা এগিয়ে ২৮১ রানে।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ১৯১ ও ১৩২/৩ (মার্করাম ৪৭, বাভুমা ২৪*, স্টাবস ১৭*; জয়াসুরিয়া ২/৪৮)।

শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ৪২ (কামিন্ডু ১৩, কুমারা ১০*; ইয়ানসেন ৭/১৩, কোয়েৎজি ২/১৮)। –––দ্বিতীয় দিন শেষে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০