খেলাধুলা ডেস্ক
৭ অগাস্ট ২০২৪, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৭ বছর পর এবার ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করল শ্রীলঙ্কা

১ উইকেটে ১৭১ রান থেকে ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান—শ্রীলঙ্কা নিশ্চয়ই আফসোস করেছে আরও বড় স্কোর গড়তে না পারায়। তবে কলম্বোয় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি স্বাগতিকেরা জিতেছে ১১০ রানের বড় ব্যবধানে। তাতে নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয় ও ১৯৯৭ সালের পর প্রথমবার দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে ভারতকে ২-০ ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা।

 

এক সময় দুদল নিয়মিতই খেলত দ্বিপক্ষীয় সিরিজ, তবে সাম্প্রতিক সময়ে সেটি কমে এসেছে বেশ। সব মিলিয়ে দুদলের এটি ছিল ২১তম দ্বিপক্ষীয় সিরিজ। এর আগে শ্রীলঙ্কা জিতেছিল মাত্র দুবার—১৯৯৩ ও ১৯৯৭ সালে। সিরিজ ড্র হয়েছে তিন বার। প্রথম ম্যাচ টাই হওয়ার পর দ্বিতীয় ম্যাচে নাটকীয় জয় পায় শ্রীলঙ্কা। আজ শেষ ম্যাচে ব্যাটিংয়ে তাদের শুরুটা হয় বেশ ভালো। পাতুম নিশাঙ্কা ও আভিস্কা ফার্নান্ডোর ওপেনিং জুটিতেই আসে ৮৯ রান। ৬৫ বলে ৪৫ রান করে নিশাঙ্কা ফেরার পর কুশল মেন্ডিসের সঙ্গে আভিস্কার জুটিতে আসে আরও ৮২ রান।

 

এরপরই শ্রীলঙ্কা ইনিংসে নামে ধস। ২৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে তারা। যার শুরুটা হয় আভিস্কার উইকেট দিয়ে। অভিষিক্ত রিয়ান পরাগের বলে সেঞ্চুরি থেকে ৪ রান দূরে এলবিডব্লু হন তিনি। একদিকে কুশল মেন্ডিস (৮২ বলে ৫৯) অবশ্য টিকে ছিলেন, আরেক মেন্ডিস, কামিন্দুর সঙ্গে শ্রীলঙ্কাকে ২৫০-এর কাছে নিয়ে যান। কামিন্দু করেন ১৯ বলে ২৩ রান। পরাগ নেন ৩ উইকেট। ভারতের রান তাড়ায় আরেকবার ঝোড়ো শুরু করেন রোহিত শর্মা, তবে অন্যদিকে ধীর গতির ছিলেন শুবমান গিল। পঞ্চম ওভারের তৃতীয় বলে তিনি যখন আউট হন, ভারত তার আগেই তুলে ফেলে ৩৭ রান। রোহিতও বেশিক্ষণ থাকেননি আর। ভারত এরপর উইকেট হারিয়েছে নিয়মিত। টপ অর্ডারে কেউ স্কোর বড় করতে পারেননি, মিডল অর্ডারেও দাঁড়াতে পারেননি কেউ। রোহিতের ২০ বলে ৩৫ রানই হয়ে থেকেছে ভারতের ইনিংসে সর্বোচ্চ স্কোর।

 

আগের ম্যাচে ভারতের মূল ক্ষতিটা করেছিলেন জেফরি ভ্যান্ডারসে, এবার দুনিত ভেল্লালাগের কবলে পড়ে দলটি। ২১ বছর বয়সী বাঁহাতি স্পিনার ২৭ রানে নেন ৫ উইকেট, আউট করেন রোহিত-বিরাট কোহলি দুজনকেই। কুলদীপ যাদবকে এলবিডব্লু করে শ্রীলঙ্কার জয় ও নিজের ৫ উইকেট নিশ্চিত করেন তিনি। ভারতের রিভিউ বাকি থাকলে সে উইকেট না-ও পেতে পারতেন ভেল্লালাগে, তবে তাতে আসলে শেষ পর্যন্ত কিছু যায় আসতও না।

 

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৪৮/৭ (আভিস্কা ৯৬, কুশল ৫৯, নিশাঙ্কা ৪৫; পরাগ ৩/৫৪, সুন্দর ১/২৯, কুলদীপ ১/৩৬)।
ভারত: ২৬.১ ওভারে ১৩৮ (রোহিত ৩৫, সুন্দর ৩০, কোহলি ২০; ভেল্লালাগে ৫/২৭, ভ্যান্ডারসে ২/৩৪, তিকশানা ২/৪৫)।
ফল: শ্রীলঙ্কা ১১০ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচে সিরিজে শ্রীলঙ্কা ২-০-তে জয়ী

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০