খেলাধুলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৪, ৯:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৭ বছর পর পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলংকা

হংকং ক্রিকেট সিক্সেসে ১৭ বছর পর অবশেষে শিরোপার স্বাদ পেল শ্রীলংকা। শিরোপা নির্ধারণী ম্যাচে গত আসরের রানার্সআপ ও পাঁচবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দলটি। এর আগে সবশেষ ২০০৭ সালে এই আসরে শিরোপার স্বাদ পেয়েছিল শ্রীলংকা। এটি লংকানদের দ্বিতীয় শিরোপা জয়।

 

 

মংককে শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন লংকান বোলাররা। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ ওভারে ম্যাচে ৫.৩ ওভারেই শেষ পাকিস্তানের ইনিংস। ফাহিম আশরাফের নেতৃত্বাধীন পাকিস্তানের পুঁজি ৭২ রান।

 

 

৭৩ রানের লক্ষ্যে নেমে ৫.৩ ওভারে ৩ উইকেটে ৭৬ রান করে লংকানরা। ফাইনালসেরা হয়েছেন ধনাঞ্জয়া লক্ষ্মণ। এক ওভার বোলিং করে ৬ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। টুর্নামেন্টসেরাও হয়েছেন আরেক লংকান। থারিন্দু রত্নায়েকে সিরিজে ৫ ম্যাচে পেয়েছেন ৮ উইকেট। তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী।

 

 

দুটি সেমিফাইনাল, ফাইনাল তিনটি ম্যাচই গতকাল হয়েছে মংককে। সকালেই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ খেলেছিল শ্রীলংকার বিপক্ষে। মোহাম্মদ সাইফউদ্দিন-জিসান আলমদের নিয়ে গড়া বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছিল লংকানরা। এর আগে গত ১ নভেম্বর ‘ডি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশকে ১৮ রানে হারিয়েছিল লংকানরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০