২১ মে ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৩ বছর পর নতুন দল বেছে নিলেন হোল্ডার

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) পরের আসরে বারবাডোজ রয়্যালসের হয়ে আর খেলবেন না জেসন হোল্ডার। ১৩ বছর পর নতুন দল বেছে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই পেস বোলিং অলরাউন্ডার।

 

সিপিএলের আসছে মৌসুমের জন্য ৩৩ বছর বয়সী হোল্ডারকে দলে টেনেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। আগামী মাসে অনুষ্ঠিত হবে সিপিএলের ড্রাফট। চুক্তির শর্ত অনুযায়ী, বারবাডোজকে মিডল-অর্ডার ব্যাটসম্যান শেরফেইন রাদারফোর্ডকে দিয়ে হোল্ডার ও আরেক মিডল-ব্যাটসম্যান আলিক আথানেজকে দলে নিয়েছে সেন্ট কিটস। সিপিএলের প্রথম আসর ২০১৩ সাল থেকে বারবাডোজের হয়ে খেলে আসছেন হোল্ডার। দলটির জার্সিতে দুটি শিরোপা জিতেছেন তিনি। প্রথমবার এই অনির্বচনীয় স্বাদ পান ২০১৪ সালে, কাইরন পোলার্ডের নেতৃত্বে। পরে ২০১৯ সালে দলটির দ্বিতীয় ও শেষবার শিরোপা জয়ে নেতৃত্ব দেন হোল্ডার।

 

সিপিএলে এখন পর্যন্ত ১০৪ ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক টেস্ট অধিনায়ক। ওভারপ্রতি ৭.৪৫ রান দিয়ে নিয়েছেন ৯৭ উইকেট। দুইবার পেয়েছেন চার উইকেটের স্বাদ। ৮৫ ইনিংসে দুই ফিফটি ও ১২৯.৬০ স্ট্রাইক রেটে করেছেন এক হাজার ১৬৯ রান। এখন আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলা রাদারফোর্ডের সিপিএলে এটি তৃতীয় ফ্র্যাঞ্চাইজি। গত চার মৌসুম তিনি প্রতিনিধিত্ব করেছেন সেন্ট কিটসের। এর আগে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ছিলেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে। আথানেজ এখন পর্যন্ত সিপিএলে দুইটি আসরে খেলেছেন, ২০২৩ ও ২০২৪ দুইবারই বারবাডোজের হয়ে। এই টুর্নামেন্টে ২৬ বছর বয়সী ব্যাটসম্যানের ১৯ ম্যাচে রান ৩৪৪, স্ট্রাইক রেট ১০৬.৬৩, ফিফটি একটি।

 

সিপিএলে গত মৌসুমটা খুবই বাজে কাটে সেন্ট কিটসের। ১০ ম্যাচের মধ্যে কেবল একটি জিতে পয়েন্ট টেবিলে তলানিতে থেকে আসর শেষ করে তারা। আর দ্বিতীয় কোয়ালিফায়ারে গায়ানের বিপক্ষে হেরে বাদ পড়ে বারবাডোজ। ফাইনালে গায়ানাকে হারিয়ে নিজেদের প্রথম শিরোপা জেতে সেন্ট লুসিয়া কিংস।

 

আগামী ১৫ অগাস্ট শুরু হবে সিপিএলের ত্রয়োদশ আসর। উদ্বোধনী ম্যাচে অ্যান্টিগা অ্যান্ড বারবুদা ফ্যালকন্সের মুখোমুখি হবে হোল্ডারদের সেন্ট কিটস। আগামী ২২ সেপ্টেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১০

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১১

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১২

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৩

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৪

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৫

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৬

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৭

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৮

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৯

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

২০