২১ জুন ২০২৪, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হেরে শান্তর কণ্ঠে সেই পুরনো সুর

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের খেলায় শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ডিএলএস পদ্ধতিতে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। তবে এটা ভাবার মোটেও কারণ নেই যে অজিরা বৃষ্টির কারণেই কপাল গুণে জিতেছে। সোজা কথায় বললে টাইগারদের ব্যাটিং বিপর্যয়ই অজিদের জয়ের পথ সুগম করেছিল আগেই।

 

১৪১ রানের লক্ষ্য টপকাতে অস্ট্রেলিয়ার যে খুব একটা বেগ পেতে হতো না, তা দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডই বুঝিয়ে দিচ্ছিলেন। যে গতিতে আগাচ্ছিলো অজিরা তাতে ম্যাচটা তারা ১৬-১৭ ওভারেই জিতে যেতো হয়তো। কারণ, বৃষ্টিতে দ্বিতীয়বার খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়া ১১.২ ওভারেই ২ উইকেট হারিয়ে ১০০ রান তুলে ফেলেছিল।

 

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠেও তাই কম রান করার আক্ষেপটাই ঝরেছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেছেন, ‘উইকেট একটু মন্থর হলেও ভালো ছিল। আমাদের অন্তত ১৭০ রান করা উচিত ছিল।’

 

এদিন শান্তর ব্যাটে ধীর গতিতে হলেও রান এসেছে। ৩৬ বলে ৪১ রান করেছেন তিনি। এ বিষয়ে তিনি বলেছেন ‘দায়িত্ব নেওয়াটা উপভোগ করি। এখন পর্যন্ত ঠিক পথেই আছি। আশা করি, আরও অবদান রাখতে পারব। আজ টপ অর্ডার রান পেয়েছে, যেটা গুরুত্বপূর্ণ ছিল। আগের কয়েকটি ম্যাচে আমরা ভুগেছি। আগের দুই-তিনটি সিরিজ এবং এই বিশ্বকাপেও বোলাররা ভালো করেছে। আশা করি, তারা এটা ধরে রাখবে।’

 

অ্যান্টিগার এই মাঠেই আগামীকাল রাত সাড়ে ৮টায় সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শান্ত বলেছেন, ‘আশা করি, ভারতের বিপক্ষে আমরা ভালো খেলব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০