৭ ডিসেম্বর ২০২২, ৭:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বল্পমূল্যে দাফনের সুযোগ

স্বল্পমূল্যে দাফনের সুযোগ

যুক্তরাষ্ট্রের মিশিগান শহরে দিন দিন বাংলাদেশি অভিবাসীর সংখ্যা বেড়ে চলেছে। এই শহরে বসবাসের সুবাদে লোকজনের মধ্যে নানা রকমের মৌলিক চাহিদাও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মৃত ব্যক্তির দাফন নিয়ে বিভিন্ন রকমের সমস্যা মোকাবিলা করছেন বাংলাদেশি কমিউনিটির অনেকেই। স্বল্প আয়ের লোকজনের নিকট বেশ কষ্ট সাধ্য হয়ে উঠেছে দাফন প্রক্রিয়া।

এই বিষয়ে সার্বিক দিক বিবেচনা করে বাংলাদেশি কমিউনিটির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন মুনা সোশ্যাল সার্ভিস। বিভিন্ন ধরণের সামাজিক সেবা প্রদানের মাধ্যমে ইতিমধ্যে বাংলাদেশি কমিউনিটির লোকজনের নিকট সংগঠনটি বেশ গ্রহণযোগ্য হয়ে উঠেছে। করোনাকালীন সময়ে তাদের বিভিন্ন সামাজিক কার্যক্রম সকলের বেশ নজর কাড়ে।

প্রবাস জীবনে ইসলাম ধর্ম চর্চার গুরুত্ব কমিউনিটির লোকজনের নিকট পৌছে দিতে বন্ধপরিকর মুনা সোশ্যাল সার্ভিস। এরই আলোকে গুরুত্বের সঙ্গে মৃত ব্যক্তির দাফন সংক্রান্ত বিষয়ে কাজ করছে মুনা সোশ্যাল সার্ভিস।

বাংলাদেশি কমিউনিটিতে মৃত ব্যক্তির দাফনের খরচ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং অনেক পরিবারের জন্য এ খরচ ব্যবস্থা করা খুব কঠিন হয়ে উঠছে। এমতাবস্থায় এগিয়ে এসেছে মুনা সোশ্যাল সার্ভিস। তাদের উদ্যোগে মুসলিম কমিউনিটির জন্য লিভোনিয়া সিটির পার্কভিউ মেমোরিয়াল কবরস্থানে স্বল্পমূল্যে সীমিত সংখ্যক কবরের ব্যবস্থা করা হয়েছে। এ সুযোগ বলবৎ থাকবে ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত।

বিস্তারিত জানতে আগ্রহীরা নিকটস্থ মসজিদে যোগাযোগ করতে পারেন অথবা নীচের যেকোন একটি নাম্বারে কল দিয়ে মৃত ব্যক্তির দাফন সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিতে পারেন।

• ওয়ালিউর রহমান (313) 598-6417
• খাইরুল হাসান রফিক (313) 523-2929
• মুহাম্মদ রফিকুল ইসলাম (313) 231-1986

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০