২ নভেম্বর ২০২৩, ৪:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান ফ্রান্সিসকোতে দিন-রাত ২৪ ঘণ্টা যাত্রী পরিবহনে চালকবিহীন ট্যাক্সি

গত আগস্টে সান ফ্রান্সিসকোতে চালকবিহীন গাড়ি রোবোট্যাক্সি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রক সংস্থা। গুগলের ‘ওয়েমো’ কোম্পানি এবং ‘ক্রুজ’ নামের আরেকটি প্রতিষ্ঠান সম্প্রতি এই অনুমতি পেয়েছে। শিগগিরই দিন-রাত ২৪ ঘণ্টা যাত্রী পরিবহনে চালকবিহীন ট্যাক্সি সেবা চালু হবে।

যাত্রী পরিবহন চালকবিহীন ট্যাক্সি আরও নিরাপদ হবে বলে দাবি কোম্পানীগুলোর। কারণ, চালকেরা ক্লান্ত বা অসাবধানও থাকতে পারেন। বর্তমানে পরীক্ষামূলকভাবে কয়েক শ গাড়ি যাত্রীদের বিনা মূল্যে সেবা দিচ্ছে। কিছু গাড়ি শুধু অফপিক আওয়ারে চলছে।

লাইটহাউস ফর দ্য ব্লাইন্ড সংস্থার প্রধান নির্বাহী জোভিনাৎসো বলেন, ‘ট্যাক্সি ও রাইডশেয়ার সেবা ব্যবহার করতে গিয়ে আমি একটা বিষয় খেয়াল করেছি। চোখে দেখতে পারি না বলে আমি কুকুর নিয়ে চলাফেরা করি। অনেক চালক তাঁদের গাড়িতে কুকুর নিতে চান না। এর ফলে দেখা যায়, কুকুর দেখার পর তাঁরা রাইড বাতিল করে দেন। তখন আমাকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে হয়। স্বয়ংক্রিয় ট্যাক্সিতে যেহেতু চালক থাকবে না, তাই সেই সমস্যাও হবে না।’

চালকবিহীন ট্যাক্সি পরিবহনের বিষয়টি অনেকেই পছন্দ হচ্ছে না। ট্যাক্সি চালকেরা বলছেন, এসব গাড়ি তাঁদের চলার পথে চ্যালেঞ্জ তৈরি করছে। চাকরি হারানোরও আশঙ্কা করছেন তাঁরা।

অন্য সমস্যাও হয়। যেমন বিভ্রান্ত হলে গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে যায়। এ কারণেই বেশি করে এমন গাড়ি রাস্তায় চলতে দেওয়া উচিত বলে মনে করেন কেউ কেউ। কারণ, তাহলে অভিজ্ঞতা হবে।

অনেকে ঠিক এই কারণেই স্বয়ংক্রিয় গাড়ি নামানোর পরিকল্পনা বাদ দেওয়া উচিত। সান ফ্রান্সিসকোর বাসিন্দাদের এই পরীক্ষা–নিরীক্ষা থেকে মুক্তি দেওয়া উচিত।

সবকিছু ছাপিয়ে ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, চালকবিহীন ট্যাক্সি চালানোর মতো সময় চলে এসেছে। তবে সান ফ্রান্সিসকোতে যে সিদ্ধান্ত হয়েছে, তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রযুক্তি চলে এসেছে, যা এড়ানো যাবে না। মানুষকে নতুন এই প্রযুক্তির সঙ্গে মানিয়ে চলার জন্য প্রস্তুত থাকতে হবে।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১০

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১১

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১২

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৩

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৪

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৫

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৬

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৭

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৮

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

১৯

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

২০