১২ অক্টোবর ২০২৩, ৬:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাওমির নতুন ফোন রেডমি এটু প্লাস: সবার ভরসায় সেরা পছন্দ

বিশ্বখ্যাত টেক ব্র্যান্ড শাওমি নিয়ে এসেছে নতুন স্মার্টফোন শাওমি রেডমি এটু প্লাস। বর্তমানে যখন ভার্চুয়াল র্যাম বেশি প্রচলিত করা হচ্ছে, সেখানে রেডমি এটু প্লাস সুবিধা দিচ্ছে ৪ জিবি ফিজিক্যাল র্যামের।

“ভরসার রেডমি, সবার জন্য” এই ক্যাম্পেইনের আওতায় শাওমি’র নতুন স্মার্টফোনটি নিয়ে এসেছে। রেডমি এটু প্লাস ফোনটিতে রয়েছে শক্তিশালী প্রসেসর মিডিয়াটেক হেলিও জিথ্রিসিক্স, এবং ৫০০০ মেগাহার্টজের ব্যাটারি। এতে আরও রয়েছে ৮ মেগাপিক্সেলের এআই ডুয়াল ক্যামেরা সিস্টেম।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, শাওমির রেডমি এটু প্লাস, বাংলাদেশের মার্কেটে আনতে পেরে আমরা আনন্দিত। স্মার্টফোন গ্রাহকরা এখন প্রায়ই ভার্চুয়াল র্যামের অফারে বিভ্রান্ত হচ্ছেন যা শুধুমাত্র অস্থায়ী সমাধান দিয়ে থাকে। এই কারনে রেডমি এটু প্লাস ফোনটিতে আমরা একচুয়াল র্যামের উপর গুরুত্ব দিয়েছি। কর্মক্ষমতার ক্ষেত্রে রেডমি এটু প্লাস অবশ্যই ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করতে পারবে।

কর্মক্ষম র্যামের পারফরম্যান্স

রেডমি এটু প্লাস ফোনে মিডিয়াটেক হেলিও জিথ্রিসিক্স চিপসেট ব্যবহার করা হয়েছে যেখানে রয়েছে ২.২ গিগাহার্টজ পর্যন্ত অক্টা—কোর প্রসেসর। এই কনফিগারেশনে ব্যবহারকারীরা ব্রাউজিং এবং মাল্টিমিডিয়ায় কাজ অনায়াসে করতে পারবে। স্মার্টফোনটির র্যামে রয়েছে এলডিডিআর৪এক্স + ইএমএমসি ৫.১ মেমরির সুবিধা। এছাড়া, এতে আছে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা।

দারুন ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স

রেডমি এটু প্লাসের ডিসপ্লেটি আকারে ৬.৫২ ইঞ্চি এবং এটি একটি এইচডি+ ডট ড্রপ ডিসপ্লে। ব্যবহারকারীরা এতে গেম খেলার পাশাপাশি মুভি দেখতে পারবে স্বাচ্ছন্দ্যভাবে। এর রেজোলিউশন ১৬০০ ী ৭২০ এইচডি+ এবং অনুপাতে ২০:৯। এছাড়া, এই ডিসপ্লেতে আছে নাইট লাইট সাপোর্টের ফিচার।

ক্যামেরা এবং ব্যাটারি

রেডমি এটু প্লাসে আছে ডুয়াল—ক্যামেরার সুবিধা। যার মধ্যে একটি হলো ৮এমপির প্রাইমেরি ক্যামেরা এবং অপরটি ৫এমপির ফ্রন্ট—ফেসিং ক্যামেরা। ফোনটিতে এইচডিআর মোড সুবিধা থাকায় হাই—কনট্রাস্ট ছবি তোলার ক্ষেত্রে এতে এক্সপোজার এবং স্পষ্টতা ফুটে উঠে। রেডমি এটু প্লাসে রয়েছে ৫০০০ মেগাহার্টজের ব্যাটারি। যা ১০ ওয়াটে দ্রুত চার্জিং ক্ষমতাসম্পন্ন এবং নিশ্চিত করে দীর্ঘ ব্যাটারি লাইফ।

দাম এবং কবে পাওয়া যাবে

১৩ই অক্টোবর থেকে বাংলাদেশে রেডমি এটু প্লাস স্মার্টফোনটি অনুমোদিত শাওমি স্টোর, পার্টনার স্টোর এবং বিভিন্ন রিটেইল চ্যানেলে পাওয়া যাবে। কালো, হালকা সবুজ এবং হালকা নীল — এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে। এই ফোনের ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯,৯৯৯ টাকা। আর এর ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১০,৯৯৯ টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০