বাংলা সংবাদ ডেস্ক
১ অক্টোবর ২০২৪, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের কাছে হার, টাইগারদের অবস্থান এখন সপ্তম স্থানে

ভারতের কাছে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে নেমে গেল বাংলাদেশ। 

 

চেন্নাইয়ে প্রথম টেস্ট ২৮০ রানের বড় ব্যবধানে হেরে ষষ্ঠ স্থানে নেমেছিল বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে সিরিজ জিতলে টেবিলের পঞ্চম স্থানে উঠে টাইগাররা (৩৯.২৯)।

 

তবে আজ কানপুরে ভারতের কাছে সিরিজের দ্বিতীয় টেস্ট ৭ উইকেটে হেরে তালিকার সপ্তম স্থানে নেমে যেতে হলো বাংলাদেশকে। এ পর্যন্ত ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৩৪.৩৮ শতাংশ পয়েন্ট আছে টাইগারদের।

 

 

কানপুর টেস্ট জিতে ১১ ম্যাচে ৭৪.২৪ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো ভারত। টেস্ট চ্যাম্পিয়নশীপের তৃতীয় চক্রে এখন পর্যন্ত ৮টি জয়, ২টি হার ও ১টি ড্র করেছে টিম ইন্ডিয়া। টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

 

৯ ম্যাচে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এছাড়া পাকিস্তান অষ্টম ও ওয়েস্ট ইন্ডিজ রয়েছে নবম স্থানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১০

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১১

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১২

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০