১২ জুন ২০২৫, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবলারে ভরা ক্লাব বিশ্বকাপ

আগামী ১৫ জুন বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপের আসর। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় নতুন ফরম্যাটের এই টুর্নামেন্টের উদ্বোধনী দিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি ও মিশরের ক্লাব আল আহলি মাঠে নামবে।

 

 

ক্লাব বিশ্বকাপে অংশ নেবে ৩২ দল। সব ক্লাবই ঘোষণা করে দিয়েছে তাদের দল। ফিফা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি অংশ নিচ্ছে ব্রাজিলের ফুটবলার। দেশটি থেকে সর্বাধিক ১৪২ জন ফুটবলার ফিফার এই টুর্নামেন্টে খেলবে। ব্রাজিল থেকে বেশি ফুটবলার খেলার কারণ আছে। দেশটি থেকে অংশ নিচ্ছে চারটি দল পালমেইরাস, ফ্লুমিনেন্স, ফ্লামেঙ্গো ও বোটাফোগো। ক্লাবগুলোর অধিকাংশ ফুটবলার ব্রাজিলিয়ান। আবার স্পেন থেকে অংশ নেওয়া রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ডের ম্যানসিটি কিংবা ফ্রান্সের পিএসজিতে আছেন ব্রাজিলিয়ানরা।

 

 

দ্বিতীয় সর্বাধিক ১০৪ জন ফুটবলার খেলবেন আর্জেন্টিনা থেকে। দেশটি থেকে ক্লাব বিশ্বকাপে জায়গা পেয়েছে রিভার প্লেট ও বোকা জুনিয়র্স। তৃতীয় সর্বাধিক স্পেনের ৫৪ ও চতুর্থ সর্বাধিক পর্তুগালের ফুটবলার আছেন ৪৯ জন। স্বাগতিক যুক্তরাষ্ট্রের ফুটবলার আছেন ৪২ জন, মেক্সিকান আছেন ৪০ জন। এছাড়া ফ্রান্স থেকে ৩৭, জার্মানি ও ইতালি থেকে ৩৬ এবং মরক্কো ও দক্ষিণ আফ্রিকা থেকে ৩১ জন করে ফুটবলার ক্লাব বিশ্বকাপ খেলবেন।

 

 

ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের মধ্যে সর্বাধিক আন্তর্জাতিক গোল লিওনেল মেসির। তিনি ১১২ গোল করেছেন। তার পরে আছেন বায়ার্ন মিউনিখের ইংল্যান্ড স্ট্রাইকার হ্যারি কেইন (৭৩) ও ইন্টার মায়ামির উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেজ (৬৯)।

 

 

টুর্নামেন্টের সবচেয়ে বেশি বয়সী ফুটবলার ফ্লুমিনেন্সের ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও। টুর্নামেন্ট শুরুর দিন তার বয়স হবে ৪৪ বছর ২৫৭ দিন। দুইয়ে আছেন ফ্লামেঙ্গোর ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা (৪০)। সবচেয়ে কম বয়সী জাপানের ক্লাব ওরাওয়া রেড ডায়মন্ডের মিডফিল্ডার আকিশি ওয়াদা। গত সপ্তাহে ১৬ বছর পূর্ণ করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০