২৬ জানুয়ারী ২০২৩, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাজিলের পয়েন্ট ভাগাভাগিতে টিকে রইল আর্জেন্টিনার স্বপ্ন

ব্রাজিলের পয়েন্ট ভাগাভাগিতে টিকে রইল আর্জেন্টিনার স্বপ্ন

‘অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ’ টুর্নামেন্টে হোঁচট খেল ১১ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের ড্রতে টুর্নামেন্টে এখনো টিকে রয়েছে আর্জেন্টিনার যুবারা। বৃহস্পতিবার স্বাগতিক কলম্বিয়া অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল।

 

এস্তাদিও পাসকুয়াল গুয়েরেরো স্টেডিয়ামে কলম্বিয়ার যুবাদের মুখোমুখি হয় ব্রাজিল। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে পেরু ও আর্জেন্টিনার যুবাদের বিপক্ষে জয় পাওয়ায় ফুরফুরে মেজাজেই মাঠে নামে ব্রাজিলের যুবারা। তবে এদিন নিজেদের হ্যাটট্রিক জয় তুলে নিতে ব্যর্থ হন আন্দ্রে সান্তোসরা।

 

পুরো ম্যাচে দুদলই সমানতালে লড়ে। ম্যাচে কলম্বিয়াকে প্রথমে লিড এনে দেন গুস্তাবো মলানো। ম্যাচের ৩১ মিনিটে দুর্দান্ত এক গোল করেন তরুণ এই ফুটবলার। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।

 

ম্যাচের ৪৪ মিনিটে ব্রাজিলকে ম্যাচে ফেরান সান্তোস। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।

 

ব্রাজিল-কলম্বিয়ার ম্যাচ ড্র হওয়ায় টুর্নামেন্টে এখন আশা টিকে রয়েছে আর্জেন্টিনার। এ ক্ষেত্রে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের সামনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

১

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

২

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৩

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৪

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৫

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৬

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৭

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৮

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৯

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১০

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১১

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১২

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৩

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৪

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৫

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৬

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৭

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৮

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৯

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

২০