বাংলা সংবাদ ডেস্ক
১২ নভেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএল শুরু হবে এবার ৩০ ডিসেম্বর

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর শুরু হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। উদ্বোধনী ম্যাচে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দুর্বার রাজশাহী। একই দিন দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। ৭ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী বছর ৭ ফেব্রুয়ারি।

 

বিপিএলের শুরু এবং শেষটা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এ ছাড়া খেলা হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আজ এক ভিডিও বার্তার মাধ্যমে বিপিএলের বিস্তারিত সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে প্রথম পর্বে খেলা হবে চার দিন, ম্যাচ ৮টি। এরপর সিলেটে ৬ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ছয় ম্যাচ ডেতে হবে ১২টি ম্যাচ। সেখান থেকে দলগুলো যাবে চট্টগ্রামে। ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এরপর বিপিএল আবার ফিরবে ঢাকায়। দ্বিতীয় পর্বে ঢাকায় খেলা হবে ২৬ জানুয়ারি থেকে একেবারে ফাইনাল পর্যন্ত। লিগ পর্ব শেষ হবে ১ ফেব্রুয়ারি। প্লে-অফ পর্ব হবে ৩ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনালের জন্য রাখা হয়েছে একটি করে রিজার্ভ ডে।

 

সূচি অনুযায়ী শুক্রবার ছাড়া অন্য দিনগুলোতে দিনের প্রথম ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়, দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়। শুক্রবারে দিনের প্রথম ম্যাচ শুরু হবে বেলা ২টায় ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়। আরেকটি ভিডিও বার্তায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ বলেছেন, এবার বিপিএলের টিকিট পাওয়া যাবে ডিজিটাল প্ল্যাটফর্মে, ‘এবার আমরা চেষ্টা করছি ডিজিটাল প্ল্যাটফর্মে যেতে যেন সবাই সবার সুবিধামতো টিকিট কিনে খেলা উপভোগ করতে পারেন। আমরা তিনটি ভেন্যুতে (বিপিএল) করেছি। ঢাকায় শুরু করে যাব সিলেটে, ওখান থেকে চিটাগং, তারপর আবার ঢাকায় এসে শেষ রাউন্ড খেলব। যারা খেলা দেখতে ইচ্ছুক, মুঠোফোন এবং অনেক অ্যাপস দিয়ে আপনারা ডিজিটাল টিকিটগুলো কিনে ফেলতে পারবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০