খেলাধুলা ডেস্ক
৩ নভেম্বর ২০২৪, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের নারী ফুটবলারদের সাফল্যে অবাক কাবরেরা

সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করেছে বাংলাদেশের মেয়েরা। বুধবার (৩০ অক্টোবর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ছুঁয়ে দেখে বাঘিনীরা। এই জয়ে আনন্দে ভাসছে গোটা দেশ।

 

 

পুরুষ ফুটবল হতাশায় নিমজ্জিত হলেও নারী ফুটবল বরাবরই আশার কিরণ দেখিয়ে এসেছে। সাফের মূল টুর্নামেন্টসহ বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের মেয়েরা এখন দক্ষিণ এশিয়ার সেরা।

 

 

নারী ফুটবলের এমন সাফল্য উচ্ছ্বসিত জাতীয় পুরুষ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরাও। শুক্রবার (১ নভেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে নারী ফুটবলারদের অভিনন্দন জানিয়ে এই স্প্যানিশ কোচ বলেছেন, ‘নারী দল ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে। এটা অনেক বড় বিষয়। অবাক করা বিষয়ও। শক্তিশালী দল হিসেবে তারা জিতেছে। টুর্নামেন্টে সেরা দল তারাই। দেশের জন্য গর্ব বয়ে এনেছে। অনেক অভিনন্দন তাদের।’

 

 

সাফের পর এবার নারী ফুটবলারদের আরও দূরে চোখ রাখতে বললেন কাবরেরা, ‘আশা করছি তাদের পরবর্তী লক্ষ্য এএফসি হওয়া উচিত।’

 

 

সাফের ফাইনালে জয়সূচক গেলদাতা ঋতুপর্ণা চাকমাও সে স্বপ্নের কথা জনিয়েছিলেন, ‘আমাদের এবার সাফ জিততে অনেক কষ্ট হয়েছে। টুর্নামেন্টের আগে অনুশীলন ম্যাচ খেলতে পারলে আমাদের জন্য সহজ হতো। আমাদের যদি সব দিকে সুযোগ-সুবিধা দেয়, আমরা শুধু সাফ নয়, এশিয়ার শীর্ষ পর্যায়েও থাকতে পারবো।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০