৭ জুলাই ২০২৪, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা আঁকছেন গিলেস্পি

পাকিস্তানের নতুন টেস্ট কোচ হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। কোচ হিসেবে তার প্রথম আন্তর্জাতিক এসাইনমেন্ট হতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। পেশাদার ক্যারিয়ারেও শেষ টেস্ট খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে। এবার কোচ হিসেবে তার শুরুটা হচ্ছে একই প্রতিপক্ষের বিপক্ষে। বাংলাদেশের সঙ্গে খেলার সুখকর স্মৃতি এখনো ভুলেননি তিনি। তবে কোচ হিসেবে পাকিস্তান দলকে নিয়েও নিজের পরিকল্পনা আঁকতে শুরু করেছেন গিলেস্পি।

 

পাকিস্তান দলের দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গিলেস্পি বলেছেন, ‘এখন আবার বাংলাদেশের বিপক্ষে খেলা। আমার মনোযোগ থাকবে পাকিস্তান যেন ভালো খেলে সেদিকে।’

 

বাংলাদেশের বিপক্ষে নিজের শেষ টেস্টে নাইটওয়াচম্যান হয়ে ২০১ রানের ইনিংস খেলেছিলেন তিনি, যা এখনো রেকর্ড। তবে সে স্মৃতিতে পড়ে থাকতে চান না এই কোচ, ‘আমি অবশ্যই আমার শেষ টেস্ট ম্যাচ নিয়ে পড়ে থাকব না (হাসি)। তবে দারুণ স্মৃতি, এতে কোনো সন্দেহ নেই।’

 

টেস্টে পাকিস্তানকে উপরের দিকে নিয়ে যেতে যান গিলেস্পি। তার পরিকল্পনার কথা তিনি শোনালেন এভাবে, ‘আমার সব মনোযোগ এখন পাকিস্তান দলের ওপর। আমি কীভাবে পাকিস্তানের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলতে পারি, সে চেষ্টা করব। বাংলাদেশ খুব ভালো দল। প্রতিপক্ষ নিয়ে যেভাবে বিশ্লেষণ করা দরকার, আমরা তা করব। চেষ্টা করব তাদের বিপক্ষে যেন প্রভাব বিস্তার করতে পারি।’

 

২১ আগস্ট শুরু হওয়া বাংলাদেশ টেস্ট নিয়েও মুখিয়ে তিনি, ‘দায়িত্ব নেওয়ার পর আমার প্রথম টেস্ট ম্যাচ হবে এটি। আমি সে জন্য মুখিয়ে আছি।’

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০