বাংলা সংবাদ ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ৪:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফাইনালের দিন কলম্বিয়ায় সরকারি ছুটি ঘোষণা

সবশেষ ২০০১ সালে কোপা আমেরিকার ফাইনাল খেলেছিল কলম্বিয়া। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শেষে সেবারই শিরোপা উৎসব করেছিল দেশটি। ২৩ বছর ফের শ্রেষ্ঠত্বের মঞ্চে উঠেছে তারা। এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে উড়িয়ে উল্লাসে মাতার অপেক্ষায় কলম্বিয়ানরা।

সোমবার (১৫ জুলাই) ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে শিরোপা জয়ের মিশনে নামবে কলম্বিয়া। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।

এদিকে ফাইনালকে ঘিরে আশার সঞ্চার করছেন দেশটির ভক্ত-সমর্থকরা। তাই তো ফাইনালের দিন নাগরিক ছুটি ঘোষণা করেছেন দেশটির সরকার প্রধান গুস্তাভো পেত্রো।

সম্প্রতি জাতিসংঘের এক শান্তি মিশনে নিউইয়র্কে গিয়েছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। সেখানে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

কলম্বিয়ার প্রেসিডেন্টের ভাষ্য, ‘কলম্বিয়ার জাতীয় দল একতার প্রতিনিধিত্ব করে, সংঘাত কিংবা মেরুকরণের নয়। কলম্বিয়ার পতাকাও একতার প্রতীক। তাই আমরা সোমবার, জয়ের দিনে নাগরিক ছুটির দিন উদযাপন করব।’

পেত্রো আরও বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটিকে আমি উৎসাহ দিচ্ছি কর্মীদের নিয়ে একসঙ্গে কলম্বিয়ান ঐক্য উদযাপন করার জন্য। সরকারি এবং বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান এদিন তাদের কর্মীদের আনন্দ করার সুযোগ করে দেবে। এক হয়ে থাকা যে সম্ভব, চলুন সেটা বিশ্বাস করি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১০

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১১

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১২

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৩

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৪

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৫

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৭

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৮

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১৯

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

২০