১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাইজমানিতে পুরুষদের ছাড়িয়ে গেল নারীদের বিশ্বকাপ

নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে নতুন মাইলফলক তৈরি হলো প্রাইজমানিতে। পুরুষদের আসরকেও ছাড়িয়ে গেছে এবারের আসর, যেখানে আইসিসি ঘোষণা করেছে রেকর্ড ১৩.৮৮ মিলিয়ন ডলার পুরস্কার। ২০২২ সালে যা ছিল মাত্র ৩.৫ মিলিয়ন ডলার, এবার তা প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে।

 

 

এই অঙ্ক পুরুষদের সর্বশেষ বিশ্বকাপের ১০ মিলিয়ন ডলারকেও ছাড়িয়ে গেছে। আইসিসি একে নারীদের ক্রিকেটে এক ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে অভিহিত করেছে।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘নারীদের ক্রিকেটের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রাইজমানি বৃদ্ধির মাধ্যমে আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি—নারীরা পেশাদারভাবে ক্রিকেট বেছে নিলে তাদের পুরুষদের সমান মর্যাদা দেওয়া হবে।’

 

 

এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার, যা ২০২২ সালে অস্ট্রেলিয়ার পাওয়া ১.৩২ মিলিয়নের তুলনায় ২৩৯ শতাংশ বেশি। রানার্সআপ দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার, যেখানে ইংল্যান্ড গত আসরে পেয়েছিল মাত্র ৬ লাখ ডলার।  পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচটি হবে কলম্বোয়, অন্যথায় মুম্বাইতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

২

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৩

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৪

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৫

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৬

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৭

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৮

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৯

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১০

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১১

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১২

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৩

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৪

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৫

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৬

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৭

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৮

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৯

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

২০