বাংলা সংবাদ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে অনুপ্রাণিত ক্রিকেটাররা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজ জয়ী ক্রিকেটাররা।

 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে যান ১৫ ক্রিকেটারসহ ১৯ জনের একটি দল। ঐতিহাসিক সিরিজ জয়ের পর ড. ইউনূস পাকিস্তানে অধিনায়ক নাজমুল হাসান শান্তকে ফোন করে জানিয়েছিলেন দেশে ফিরলে ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হবে। সেই সংবর্ধনা দেওয়া হল আজ (বৃহস্পতিবার)। সিরিজ জয়ের জন্য পুরো দলকে আরও একবার অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, ‘জয়ের পর (সিরিজ) আমি অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম। তবে ব্যক্তিগতভাবে সবার সঙ্গে দেখা করতে মুখিয়ে ছিলাম। পুরো জাতির হয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছি।’

 

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা বেশ খুশি ক্রিকেটাররা। দলের অধিনায়ক শান্ত বলেন, ‘এখানে আসতে পেরে সব ক্রিকেটারই খুশি। এটা সত্যিই অনুপ্রাণিত করবে আমাদের।’ ১৫ ক্রিকেটারের বাইরে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন এবং পাকিস্তান সফরে যাওয়া বাংলাদেশ দলের ম্যানেজার রাবীদ ইমাম। এছাড়াও সাক্ষাতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০