বাংলা সংবাদ ডেস্ক
১৪ জুলাই ২০২৪, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্দান্ত স্পেনের সামনে ইংল্যান্ড

পথের একদম শেষ মাথায় এসে দাঁড়িয়ে স্পেন ও ইংল্যান্ড। শেষের পথটুকু পাড়ি দিয়ে কোন দল শিরোপা উঁচিয়ে ধরবে, তা জানা যাবে আজ। বার্লিনে এই মহারণ দেখতে উন্মুখ ফুটবলবিশ্ব। কারো চোখে এগিয়ে দুর্বার ফুটবলে ফাইনালে আসা স্পেন; আবার কেউ-বা বাজি ধরেছেন ছন্দে ফেরা ইংল্যান্ডকে নিয়ে।

 

ইউরোর চতুর্থ শিরোপায় চোখ রেখেই আজ অলিম্পিক স্টেডিয়ামে নামছে স্প্যানিশরা। অন্যদিকে আন্তর্জাতিক আঙিনায় দীর্ঘদিন শিরোপা বুভুক্ষু ইংল্যান্ড প্রথম শিরোপার আশায় স্বপ্ন বুনছে। এর সব উত্তর মিলে যাবে অলিম্পিক স্টেডিয়ামে ফুটবলযুদ্ধের পর।

 

দুই তুর্কি তরুণ লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস প্রত্যাশা পূরণের সঙ্গে স্প্যানিশদের শিরোপাস্বপ্নে বিভোর করেছেন। তবে তাঁদের আটকাতে সিদ্ধহস্ত থাকতে হবে কাইল ওয়াকার ও মার্ক গুয়েহিকে। গতকালই সতেরোয় পা দেওয়া ইয়ামাল অবিশ্বাস্য নৈপুণ্যে ফুটবলবিশ্বকে মাত করেছেন। শিরোপা জিতে ফিরতে পারার পরের দৃশ্যগুলো কল্পনায় এঁকেও ফেলেছেন এই তরুণ, ‘এটা পাগলাটে কিছু হবে! যদি এয়ারপোর্ট থেকে ফেরার পথে সমর্থকদের সঙ্গে উদযাপনে মিশে যেতে পারি।

 

এবার কম যাননি উইলিয়ামসও। গতির সঙ্গে তাঁর ফিনিশিং দক্ষতা স্পেনের শক্তি বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। ২১ বছরের উইলিয়ামসকে আটকানোর মিশনে নামতে হচ্ছে ৩৪ বছরের ওয়াকারকে। ইংল্যান্ডের আক্রমণভাগে রেকর্ড গোলদাতা হ্যারি কেইনের সঙ্গে জুড বেলিংহামের সংযুক্তি ভারসাম্য বাড়িয়েছে। কিন্তু কেন যেন জমছে না এই জুটি।

 

গোলের পর গোল করা কেইন এবার তিন গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে থাকলেও চেনা ছন্দে নেই। এর পরও ফাইনালে অভিজ্ঞ ফরোয়ার্ডের ওপর ভরসা রাখছেন গ্যারেথ সাউথগেট। কেইন অবশ্য ফাইনালের জন্য উন্মুখ হয়ে আছেন, ‘ফাইনালে আসা সহজ ছিল না। আর একটি ধাপ বাকি। ৯০ মিনিট, ১২০ মিনিট, পেনাল্টি; যা-ই হোক না কেন আমরা প্রস্তুত।

 

কেইন-বেলিংহামদের আটকাতে ফাইনালে স্পেন দলে ফিরছেন রাইট ব্যাক দানি কারভাহাল ও সেন্টার ব্যাক নোরম্যান্দ। নিষেধাজ্ঞা কাটিয়ে এই দুজন ফেরায় শক্তি বেড়েছে লা ফুয়েন্তের দলের। তাতে দলের ওপর বিশ্বাস আরো বেড়েছে তাঁর, ‘আমি জানি, আমার ছেলেরা আরো ভালো কিছু করতে মুখিয়ে আছে। আমি নিশ্চিত, ওরা পারবে। তবে অন্যান্য ম্যাচের মতো ফাইনাল একদম ভিন্ন হবে।’ আসরের সেরা দলের বিপক্ষে মাঠে নামার আগে সমীহ সাউথগেটের কণ্ঠে, ‘আমরা স্পেনের বিপক্ষে জিততে চাই, যে দলটি টুর্নামেন্টের সেরা। যদিও এটা কঠিন হবে।’ শিরোপার হাসি যেই হাসুক না কেন, বার্লিনে ‘সুপার সানডে’র মহারণের পারদে পারদে রোমাঞ্চ থাকছে তা বলাই যায়। এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০