২৭ এপ্রিল ২০২৩, ১২:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

সিঙ্গাপুরের জালান বিসার স্টেডিয়ামে বুধবার (২৬ এপ্রিল) এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

‘ডি’ গ্রুপের ম্যাচের শুরু থেকেই দাপট নিয়ে লড়তে থাকে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধের ৫ মিনিটেই জোড়া গোল করে সুরভী আকন্দ প্রীতিরা। ম্যাচের তিন মিনিটের মাথায় পূজার গোলে এগিয়ে যায় লাল-সবুজের মেয়েরা। এরপর ম্যাচের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তুইনুই মারমা।

পিছিয়ে পড়ে লড়াইয়ে আরও ব্যর্থ হয় তুর্কমেনিস্তান। ম্যাচের ৩৯তম মিনিটে রুমার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। বিরতির পরও নিজেদের দাপট ধরে রাখে লাল-সবুজের মেয়েরা।

দ্বিতীয়ার্ধে লিড বাড়াতে মরিয়া হয়ে উঠে বাংলার মেয়েরা। সুযোগ পেয়ে ম্যাচের ৫৩তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল আদায় করেন তুইনুই মারমা।

এরপর ম্যাচের ৬০তম মিনিটে পেনাল্টি থেকে করা গোল করেন সুরভী। শেষ দিকে ম্যাচের ৮২তম মিনিটে শ্রীমতি তৃষ্ণার পেনাল্টিতে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এদিকে লাল-সবুজের প্রতিনিধিদের পরবর্তী ম্যাচ রোববার (৩০ এপ্রিল) স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে। এ ছাড়া শুক্রবার (২৮ এপ্রিল) সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে তুর্কমেনিস্তান। এই গ্রুপের চ্যাম্পিয়ন দল পরবর্তী বাছাইয়ে অংশ নেবে। তাই যুব বাঘিনীদের সেই ম্যাচের দিকেও দৃষ্টি থাকবে।

আরও পড়ুনঃ লিওনেল মেসি: একাই জিতলেন তিন পুরস্কার

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০