খেলাধুলা ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তবে সাকিব দেশে ফিরলে কী হবে?

আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে কি খেলবেন সাকিব আল হাসান? তিনি দেশে ফিরলে কী হবে? ভারত সফরে একটি মাত্র টেস্ট শেষ হতেই প্রশ্নটা আজ উঠে গেল কারণ, সাকিবের জন্য আপাতত বিদেশের চেয়ে দেশে খেলাটাই কঠিন মনে হচ্ছে। শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবের নামও যে জড়ানো হয়েছে এক হত্যা মামলায়!

 

এ ব্যাপারে জানতে চাইলে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস সাংবাদিকদের বলেন, তাঁর জানামতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজে সাকিবের খেলতে কোনো সমস্যা হওয়ার কথা নয়।

 

শাহরিয়ার বলেছেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন। বাংলাদেশ সরকার থেকেও পরিষ্কার বার্তা আছে, যে মামলাগুলো হয়েছে, সেগুলোতে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না। সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছে। চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচনজনিত কোনো ইস্যু যদি না থাকে, এখন পর্যন্ত সাকিব আল হাসানের হোম সিরিজে না খেলার কোনো কারণ আমি দেখি না।

 

সূত্র জানিয়েছে, দেশে মামলা থাকলেও সাকিব সিরিজটি খেলতে বেশ ব্যগ্র হয়ে আছেন। তাঁর আশা, দেশে এলে তাঁকে কোনোভাবে হেনস্তার শিকার হতে হবে না। অন্যদিকে নির্বাচক কমিটিও তাঁকে দলে রাখা বা না রাখার সিদ্ধান্তটি শুধু ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেই নেবে। অন্য কোনো বিষয় তারা বিবেচনায় নেবে না।ওদিকে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেছেন, সাকিব যাতে স্বস্তি নিয়ে খেলতে পারেন, বিসিবির উচিত সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা। প্রথম আলোকে তিনি আজ মুঠোফোনে বলেন, ‘একজন ক্রিকেটারের মাঠে খেলার জন্য শারীরিক ও মানসিকভাবে স্বস্তিতে থাকা প্রয়োজন। খেলতে গিয়ে সাকিব যেন কোনো মানসিক অস্বস্তিতে না পড়েন বা কোনোভাবে হেনস্তার শিকার না হন; আশা করি বিসিবি সেটি নিশ্চিত করবে। তাঁকে মানসিক স্বস্তি নিয়ে খেলতে দিতে হবে।

 

কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এরপর তিনটি টি–টোয়েন্টি ম্যাচ হবে ৬, ৯ ও ১২ অক্টোবর। এরপর সাকিব দলের সঙ্গে দেশে ফিরবেন নাকি পরে ফিরবেন, তা অবশ্য এখনো নিশ্চিত নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০