খেলাধুলা ডেস্ক
১৭ জুলাই ২০২৪, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তবে কোপা ফাইনালে বেঞ্চে বসে কেন কাঁদছিলেন লিওনেল মেসি?

চোটের জন্য কোপা আমেরিকা ফাইনালে ৬৪ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন লিওনেল মেসি। মাঠ ছাড়ার পর বেঞ্চে বসে কাঁদতে দেখা যায় মেসিকে। কেন ভেঙে পড়েছিলেন মেসি? কোপা ফাইনালের দু’দিন পর জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি।

 

আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক সম্ভবত এবারই শেষ কোপা খেললেন। ফাইনালে শেষ পর্যন্ত মাঠে থাকতে চেয়েছিলেন তিনি। দলকে ট্রফি জিততে সাহায্য করতে চেয়েছিলেন। কিন্তু পারেননি। স্কালোনি বলেছেন, ‘সবার মতো মেসিও ট্রফি জিততে চেয়েছিল। ইতিহাসের সেরা ফুটবলার ও। গোড়ালিতে চোট পাওয়ার পরেও মাঠ ছাড়তে চায়নি। নিজের স্বার্থের জন্য নয়। ও চেয়েছিল সতীর্থদের লড়াইয়ের জন্য মানসিকভাবে চাঙ্গা রাখতে। মেসির মাঠে থাকার একটা আলাদা অর্থ রয়েছে। মাঠে থাকার জন্যই তার জন্ম হয়েছে। তা করতে না পারায় ভেঙে পড়েছিল।

 

মেসির আবেগ নিয়ে তার সতীর্থ রদ্রিগো দি পল বলেছেন, ‘আমি জানি মেসি কী ভাবেন। তিনি সব সময় আমাদের সঙ্গে মাঠে থাকতে চান। আমাদের সাহায্য করতে চায়। সেটা পারেননি বলেই ভেঙে পড়েছিলেন লিও।

 

কলম্বিয়ার বিরুদ্ধে খেলার ৩৬ মিনিটের মাথায় প্রথম চোট পান মেসি। বক্সে ঢুকে বল ক্রস করার চেষ্টা করেন। কলম্বিয়ার সান্তিয়াগো আরিয়াসের বুটের স্টাড তার ডান পায়ের গোঁড়ালিতে লাগে। যন্ত্রণায় ছটফট করতে থাকেন মেসি। বেশ কিছু ক্ষণ মাঠে পড়ে থাকেন। পরে খেলতে নামলেও খোঁড়াচ্ছিলেন তিনি। এর পর দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটের মাথায় ছুটতে গিয়ে হঠাৎ পড়ে যান মেসি। হ্যামস্ট্রিংয়ে হাত দিয়ে আবার যন্ত্রণায় কাতরাতে থাকেন। আর খেলতে পারেননি। মাঠ ছাড়তে হয়। গোঁড়ালিতে আইসপ্যাক বেঁধে বেঞ্চে বসে হাউ হাউ করে কাঁদতে থাকেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০