৫ অক্টোবর ২০২৩, ৮:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকাতে চলছে সিটি আইটি মেগা ফেয়ার-২০২৩

সর্বশেষ সংস্করণের অত্যাধুনিক কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর ও সিসি ক্যামেরা সহ নিত্য নতুন অনুমোদিত প্রযুক্তিপণ্যের সমাহার নিয়ে ঢাকাতে চলছে ৬ দিনব্যাপী সিটি আইটি মেগা ফেয়ার-২০২৩।

‘টেকনোলজি, হাইওয়ে টু স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে শুরু হওয়া এবারের মেলায় আছে অনুমোদিত পণ্যে নিশ্চিত ওয়ারেন্টি সহ সর্বোপরি সঠিক পণ্যের নিশ্চয়তা।

বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট এএল মজহার ইমাম চৌধুরী জানিয়েছেন এবারের মেলায় বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ড অংশ নিয়েছে। এছাড়া যেকোনো অনুমোদিত পণ্য কিনলেই থাকছে আকর্ষণীয় মূল্যছাড় ও পুরস্কার। এবারের মেলায় কেনাকাটায় ছাড়ের পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীদের জন্য গেমিং কম্পিটিশন, পিসি ব্যাটেল শো, ল্যাপটপ ব্যাটেল শো, এবং ফেইসবুক রিল কম্পিটিশন আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে আছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকবে। মেলা চলবে ৭ অক্টোবর পর্যন্ত।

সিটি আইটি মেগা ফেয়ার এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া আশা করছেন, মেট্রোরেল চালুর কারণে এবারের মেলায় ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনা অনেক বাড়বে। এছাড়াও এবারের সিটি আইটি মেগা ফেয়ারে স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলন থাকছে। মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলন ছাড়াও পার্টিসিপেন্ট স্টলও আছে। মেলার পৃষ্ঠপোষক হিসাবে আছে আসুস, দাহুয়া, ইপসন, এইচপি, হিকভিশন, ইনফিনিক্স, লেনোভো এবং এমএসআই এর মত বিশ্বখ্যাত ব্র্যান্ড।

মেলায় থাকছে ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে আকর্ষণীয় উপহার, সব দর্শনার্থীদের জন্য মেগা ডিসকাউন্ট, নিশ্চিত উপহার, ক্যাশব্যাক, স্ক্র্যাচ এন্ড উইন, টেক সেলিব্রেটি আড্ডা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০