বাংলা সংবাদ ডেস্ক
১৪ জুলাই ২০২৫, ৩:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের চোখে সর্বকালের সেরা ফুটবলার কে

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে টুর্নামেন্টটির সম্প্রচারক ডিএজেডএনকে ছোট্ট একটি সাক্ষাৎকার দেন ট্রাম্প। সেই সাক্ষাৎকারে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে নিজের পছন্দের খেলোয়াড়ের নাম জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট।

 

গতকাল রাতে ফাইনাল দিয়ে ক্লাব বিশ্বকাপের গ্যালারিতে প্রথম উপস্থিত হন ট্রাম্প। তাঁর সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফাইনালে পিএসজিকে ৩–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেলসি। ডিএজেডএনের সঞ্চালক ট্রাম্পের কাছে জানতে চান, আপনার চোখে সর্বকালের সেরা ফুটবলার কে? ট্রাম্প বলেন, ‘অনেক বছর আগে যখন আমার বয়স খুব অল্প, তখন একজন খেলোয়াড়কে আনা (যুক্তরাষ্ট্রে) হয়েছিল, যার নাম পেলে। তিনি কসমসের হয়ে খেলেছিলেন আর এই জায়গাটায় (দর্শকে) তিল ধারণের ঠাঁই ছিল না। সেটা ছিল এই স্টেডিয়ামের পূর্বতন সংস্করণ আর খেলোয়াড়টি ছিলেন পেলে।’

 

ট্রাম্প এরপর যোগ করেন, ‘দিন–তারিখ বলতে চাই না, তবে এটা অনেক বছর আগের কথা। তখন খুব ছোটবেলায় পেলের খেলা দেখতে এসেছিলাম এবং তিনি ছিলেন অসাধারণ। তাই সম্ভবত পুরোনো মানুষদের মতোই বলতে চাই, সেটা অনেকটাই (বেসবলে সর্বকালের সেরা) বেব রুথের মতো যে পেলেই সেরা।’ ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপজয়ী কিংবদন্তি পেলে ১৯৭৪ সালে সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান লিগে নিজের শেষ মৌসুম খেলেন। তখন অবসর প্রায় নিয়েই ফেলেছিলেন, সান্তোসের হয়ে মাঝেমধ্যে অফিশিয়াল ম্যাচে খেলতেন। এক বছর এই আধা অবসর ভেঙে ১৯৭৫ সালে তিন বছরের জন্য ৭০ লাখ ডলারের চুক্তিতে উত্তর আমেরিকা সকার লিগের (এনএএসএল) দল নিউইয়র্ক কসমসে যোগ দেন পেলে। ৩৫ বছর বয়সী পেলে তত দিনে সেরা সময় পেছনে ফেলে এলেও যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে তাঁকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে।

 

পরে তাঁর সঙ্গে কসমসে জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ও ব্রাজিলিয়ান কিংবদন্তি কার্লোস আলবার্তোও যোগ দেন কসমসে। পরে পেলের দেখানো পথ ধরে ইয়োহান ক্রুইফ, জর্জ বেস্ট, ইউসেবিও, ববি মুর ও গর্ডন ব্যাঙ্কসের মতো কিংবদন্তিরাও যোগ দিয়েছিলেন এনএএসএলে। কসমসে তিন বছর (১৯৭৫–১৯৭৭) খেলে ১০৭ ম্যাচে ৬৬ গোল করেছিলেন পেলে। ১৯৭৭ সালে জিতেছিলেন এনএএসএল ট্রফি। সে বছরই পেলে কসমস ছাড়ার পর এনএএসএলের প্রতি আমেরিকানদের আগ্রহও ধীরে ধীরে কমতে শুরু করে। স্পনসর ও দর্শক হারাতে শুরু করে প্রতিযোগিতাটি। এই ধারাবাহিকতায় ১৯৮৫ সালে কসমসকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১০

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১১

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১২

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৩

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৪

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৫

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৬

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৭

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৮

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৯

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

২০