বাংলা সংবাদ ডেস্ক
৭ অগাস্ট ২০২৫, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেলরের ফেরার দিনটা হেনরির

৪ বছর পর ব্যাট হাতে নামলেন, তবে ব্রেন্ডন টেলর ভোলেননি নিজের সেই ক্ল্যাসিক ব্যাটিং। বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টেও জিম্বাবুয়ের নখদন্তহীন ব্যাটিং। ম্যাট হেনরির তোপেরমুখে ১২৫ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। দলের স্কোরের ৪৪ রানই টেলরের। সর্বোচ্চ বল মোকাবিলা (১০৭), সর্বোচ্চ মিনিট (১৪৩) ধরেও লড়েছেন তিনি। ২০২১ সালে আইসিসির দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘনের দায়ে সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা পান টেলর।

 

 

 

বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দীর্ঘতম টেস্ট ক্যারিয়ার এখন টেলরের। ২১ বছর ৯৩ দিন তাঁর ক্যারিয়ার। পেছনে ফেলেছেন বাংলাদেশের মুশফিকুর রহিমকে (২০ বছর ৩৩ দিন)। সাবেক-বর্তমান মিলিয়ে তালিকায় ১২ নম্বরে টেলর। তবে তাঁর ফেরার দিনটা রাঙিয়েছেন হেনরি। সাদা পোশাকে নিয়েছেন ষষ্ঠবারের মতো ৫ উইকেট।

 

 

 

কুইনস স্পোর্টস ক্লাবে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। হেনরি ও জাকারি ফোকসের বোলিংয়ের সামনে শুরু থেকেই দ্রুত উইকেট হারাতে থাকে তারা। এর মধ্যে টেলর ৪৪ ও উইকেটরক্ষক-ব্যাটার তাফাদজওয়া সিগা করেছেন ৩৩ রান। হেনরি ৪০ রানে ৫টি ও ফোকস ৩৮ রান দিয়ে নেন ৪ উইকেট।

 

 

 

ব্যাটিংয়েও দাপট দেখাচ্ছে নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে ৪৯ রান লিড নিয়েছে তারা। ১ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ১৭৪ রান। ৭৪ রানে ফেরেন উইল ইয়ং। ডেভন কনওয়ে ৭৯ ও জ্যাকব ডাফি ৮ রানে অপরাজিত।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১০

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১১

আনন্দঘরে বিপুল আনন্দ

১২

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৪

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৫

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৬

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৭

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৮

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৯

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

২০