১ জুন ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জোড়া গোলে মেসির রেকর্ড

আগের ম্যাচে তার জোড়া গোলে জয়ে ফেরে ইন্টার মায়ামি। পরের ম্যাচেও জোড়া গোল এলো লিওনেল মেসির পা থেকে। শুধু তাই নয় এবার দুটি গোল করিয়েছেনও। রোববার মেজর লীগ সকারে (এমএলএস) কলম্বাসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল করে একটি রেকর্ডও ভেঙেছেন মেসি। এমএলএসে এখন ইন্টার মায়ামির সর্বোচ্চ গোলদাতা মেসি। সাবেক আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েইনের ২৯ গোল টপকে মেসির গোল এখন ৩১টি।

 

 

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মায়ামির ৫১ শতাংশ বল দখলের বিপরীতে কলম্বাসের দখলে বল ছিল ৪৯ শতাংশ। মায়ামির ১৪ শটের বিপরীতে কলম্বাস শট নিয়েছে ১২টি।এই জয়ে এমএলএসের পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে মায়ামি। ১৬ ম্যাচে ৮ জয়, ৫ ড্র ও ৩ হারে মায়ামির পয়েন্ট এখন ২৯। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে মেসিরা এখনো পিছিয়ে ৫ পয়েন্টে। তবে ফিলাডেলফিয়ার চেয়ে এক ম্যাচ কম খেলেছে মায়ামি।

 

 

১৩তম মিনিটে মেসির সহায়তায় প্রথম গোলটি করেন তাদেও আলেন্দে। প্রায় মাঝমাঠ থেকে মেসির দুর্দান্ত এক লং পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলটা করেন এই আর্জেন্টাইন উইঙ্গার। ২ মিনিট পর সতীর্থকে বল দিতে গিয়ে কলম্বাস গোলরক্ষক নিকোলাস হাগেন বল তুলে দেন বক্সের কাছাকাছি জায়গায় থাকা মেসির পায়ে। এমন সুযোগে কোনো ভুল করেননি মেসি। গোল করে মায়ামিকে এগিয়ে দেন ২-০ ব্যবধানে।

 

 

২৪তম মিনিটের নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে কলম্বাসকে ম্যাচ থেকে একরকম ছিটকে দেন মেসি। মাঝমাঠ থেকে বুসকেতসের বাড়ানো বল গোলরক্ষকের মাথার ওপর তুলে দিয়ে দলের জয় অনেকটাই নিশ্চিত করে দেন মেসি। ৫৮তম মিনিটে এক গোল করে শোধ করে কলম্বাস। গোল করেন সিজার রুভালকাবা। তবে ৬৪তম মিনিটে লুইস সুয়ারেজের গোলে ব্যবধান ৪-১-এ নিয়ে যায় মায়ামি। আর ম্যাচের শেষ দিকে মেসির পাস থেকে বল পেয়ে মায়ামির হয়ে ৫ম ও শেষ গোলটি করেন ফাফা পিকাল্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০