৩ এপ্রিল ২০২৩, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটি ব্লক হলো ইতালিতে

বহুল আলোটিত চ্যাটবট চ্যাটজিপিটি ব্লক করে দিয়েছে ইতালি। শুক্রবার ইতালির প্রাইভেসি ওয়াচডগ জানায়, ব্যবহারকারীর বয়স যাচাই করতে না পারা এবং তাদের তথ্যের মর্যাদা না বোঝার কারণেই ব্লক করে দেওয়া হয়েছে। 

ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ বলেছে, অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকরের ফলে ইতালি থেকে অ্যাপটির ব্যবহারকারীরা সাময়িক সমস্যায় ভুগবেন। তারা জানায়, সম্প্রতি এই  অ্যাপটি ব্যবহারকারীর কথোপকথন এবং অর্থ প্রদানের তথ্য জড়িত একটি ডেটা লঙ্ঘনের অভিজ্ঞতা পেয়েছে। তবে অ্যাপটিকে প্রশিক্ষিত করে তোলার জন্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণের অধিকার দেওয়ার কোনো আইনি ভিত্তি আছে বলে মনে করার কিছু নেই, এ কথা জানায় দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ।

চ্যাটবট অ্যাপটি তার ব্যবহারকারীদের বয়স যাচাই করতে পারে না, তাই অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও তাদের জন্য অনুপযুক্ত উত্তর প্রদর্শন করে। এ ধরনের সমস্যা সমাধানের জন্য চ্যাটজিপিটির প্রস্তুতকারী কোম্পানি অপেনএআই -কে ২০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। নতুবা ২০ মিলিয়ন ইউরো অথবা বার্ষিক রাজস্বের ৪ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে জানিয়েছে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ।

ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি (চ্যাট জেনারেটিভ প্রি–ট্রেইনড ট্রান্সফরমার) একটি মেশিন লার্নিং মডেলটির তত্ত্বাবধানে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। ইন্টারনেটে থাকা বিভিন্ন লেখা বা টেক্সট এর সমন্বয়ে একে প্রশিক্ষিত করা হয়েছে। তাই চ্যাটজিপিটিকে যেকোনো প্রশ্ন করলে লিখিত আকারে মানুষের মতো উত্তর দেয়। কোনো কিছুর বিবরণ চাইলে সরল ভাষায় তার বিবরণ দেয়। এক কথায় চ্যাটজিপিটি প্রায় সব বিষয়ে পারদর্শী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০