১৬ ফেব্রুয়ারী ২০২৩, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কর্মী ছাঁটাইয়ের পর কোটি ডলার ভাতা বাড়ল জাকারবার্গের

কর্মী ছাঁটাইয়ের ইস্যু নিয়ে সমালোচনার মুখে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

গত বছরের অক্টোবরে অন্তত ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানায় ফেসবুক, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ১৩ শতাংশ। বলা হয়, বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর গত ১৮ বছরে এবারই প্রথম এত বড় সংকটের মুখে পড়ে ফেসবুক।

চলতি ২০২৩ সালকে মেটার জন্য ‘দক্ষতার বছর’ হিসেবে ঘোষণা দিয়েছেন জাকারবার্গ। মেটা জানায়, চলতি বছর তাদের ব্যয় ৮৯ থেকে ৯৫ বিলিয়ন ডলার অর্থাৎ ৮ হাজার ৯০০ কোটি থেকে ৯ হাজার ৫০০ কোটি ডলারের মধ্যে থাকবে। এ জন্য প্রতিষ্ঠানটি নতুন করে আরও কর্মী ছাঁটাই করবে বলে মনে গুঞ্জন রয়েছে। সে জন্য বাজেট চূড়ান্ত করতে বিলম্ব করছে প্রতিষ্ঠানটি। তবে এবার ঠিক কত কর্মী ছাঁটাই হতে পারে, তা জানা যায়নি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, সহ–প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এবং তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা ভাতা বাড়ানো হয়েছে।

যার কারণে মার্ক জাকারবার্গ ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা কর্মসূচির খরচ জোগাতে ভাতা বাড়ানোর প্রয়োজন ছিল। তবে এমন এক সময় এই ভাতা বাড়ানোর ঘোষণা দেওয়া হলো যখন কর্মী ছাঁটাই নিয়ে সমালোচনার মুখে পড়েছে মেটা।

প্রতিষ্ঠানটি আরো জানায়, জাকারবার্গ ও তাঁর পরিবারের সদস্যরা বছরে মোট ১ কোটি ৪০ লাখ ডলার নিরাপত্তা ভাতা পাবেন। আগে এর পরিমাণ ছিল ৪০ লাখ ডলার। সেই হিসাবে, নিরাপত্তা ভাতা বাড়ানো হয়েছে ১ কোটি ডলার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০