বলিউডের বাদশাহ খ্যাত শারুখ খানের আগমটা যেন বাদশাহর মতোই । দীর্ঘ বছর পছর পর দাপটের সঙ্গেই বড় পর্দায় ফিরেছেন তিনি। ‘পাঠান’ ছবির ট্রেলার মুক্তি পর এবার ভারত ছাড়িয়ে দুবাইয়ের আইকনিক বুর্জ খলিফায় ভেসে উঠল বলিউড বাদশাহর পাঠান। বিশ্বের আকাশচুম্বী ভবনটিতে পাঠানের টিজার প্রকাশ করা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে খালিজ টাইমস।
এর আগে এই ছবির ট্রেলার আর গান নেট-দুনিয়ার উত্তাপ বাড়িয়ে দিয়েছে। ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনের ‘ব্যতিক্রম’ উপস্থিতি সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে।
খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় বুর্জ খলিফায় পাঠানের ট্রেলার প্রকাশ করা হয়। এটা দেখতে হাজারো ভক্ত ভিড় করেন।
আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টির জন্য কিং খান এখন দুবাইতে আছেন। তার উপস্থিতিতে বুর্জ খলিফায় ‘পাঠান’ ছবির ট্রেলার দেখানো হলো।
এদিকে বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুসারে, এই নিয়ে ৬ষ্ঠ বারের মতো বুর্জ খলিফায় হাজির হলেন শাহরুখ। ২০২১ সালে অভিনেতার ৫৬তম জন্মদিনে তাকে সম্মানিত করেছিল বুর্জ খলিফা। ২০২২ সালেও জন্মদিনে সম্মান জানাতে অভিনেতার নাম দিয়ে আলোকিত হয়েছিল বুর্জ খলিফা। ওই সময় একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘বলিউডের মহান তারকা শাহরুখ খানের জন্মদিন উদযাপনে বুর্জ খলিফা আলোকিত! আসুন তাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই।’
১০ জানুয়ারি নেট-দুনিয়ায় ‘পাঠান’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছিল। সিনেমাটি ২৫ জানুয়ারি মুক্তি পাবে।
মন্তব্য করুন