বাংলা সংবাদ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে : ক্রীড়া উপদেষ্টা

যুব ও ক্রীড়া এবং শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে। আজ এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম। ২০-২২ টাকা/বর্গফুট হিসেবে এনএসসির কাছে ভাড়া গেলেও সরেজমিনে গিয়ে জানতে পারলাম দোকানগুলো ১৭০-২২০ টাকা/বর্গফুট করে ভাড়া দিচ্ছে। বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে সরকার।

 

তিনি বলেন, ‘অর্থাভাবে ফেডারেশন চলছে না, টুর্নামেন্ট হয় না, মাঠের সংস্কার হয় না। অথচ বছরের পর বছর এভাবেই হাজার হাজার কোটি টাকা চুরি গেছে।’ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন তিনি।জানা যায়, পদাধিকারবলে ক্রীড়া উপদেষ্টা জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানও। ক্রীড়া পরিষদই স্টেডিয়াম মার্কেটের দোকানগুলো বরাদ্দ দিয়ে থাকে। সেই দোকানের ভাড়া থেকেই বড় আয় হয় ক্রীড়া পরিষদের। কিন্তু ক্রীড়া উপদেষ্টা আজ বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেটের দোকান ঘুরে আবিষ্কার করেন, সেখানে ক্রীড়া পরিষদ দোকানগুলো থেকে কাগজেপত্রে ২০-২২ টাকা প্রতি বর্গফুট হিসেবে ভাড়া পেলেও আসলে দোকানিরা প্রতি বর্গফুটে ভাড়া গোনেন ১৭০ থেকে ২২০ টাকা। এতে করে ক্রীড়া পরিষদ ও দেশের ক্রীড়াঙ্গন যে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

 

আর এটি হচ্ছে ক্রীড়া পরিষদের অসাধু কর্মকর্তাদের দুর্নীতির কারণেই। দোকানমালিকদের দেওয়া বাড়তি অর্থ কীভাবে অসাধু কর্মকর্তারা হাতিয়ে নিচ্ছেন, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন ক্রীড়া উপদেষ্টা। একই সঙ্গে দোকান বরাদ্দে প্রতি বর্গফুট ২০-২২ টাকা হারে ভাড়ার চুক্তি বদলের কথা জানিয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০