বাংলা সংবাদ ডেস্ক
৭ নভেম্বর ২০২৪, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমরা ওয়াশিংটনকে থোড়াই কেয়ার করি: মাহমুদুর রহমান

যুক্তরাষ্ট্রের নির্বাচনে কে জয়লাভ করল না-করল, তাতে কিচ্ছু যায় আসে না বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ‘আমরা ওয়াশিংটনকে থোড়াই কেয়ার করি’ বলেও মন্তব্য করেছেন তিনি।

মাহমুদুর রহমান বলেছেন, ‘ট্রাম্পের বিজয়ের পরে অনেকে মনে করতে শুরু করছে যে তারা বোধ হয় ক্ষমতায় চলে এসেছে। আমার বড় শক্তিটা কী জানেন এই বিপ্লবের, এই বিপ্লবে বিদেশি কোনো সমর্থন ছিল না।’

‘চব্বিশের গণ-অভ্যুত্থান’ শিরোনামে একটি বইয়ের প্রকাশনা উৎসবে মাহমুদুর রহমান এসব কথা বলেছেন। বৃহস্পতিবার ( ৭ নভেম্বর ) সকালে জাতীয় প্রেসক্লাবে বইটির প্রকাশনা উৎসব হয়। বইটি লিখেছেন সাহাদত হোসেন খান।

জো বাইডেন, কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসল, তাতে কিচ্ছু যায় আসে না মন্তব্য করে মাহমুদুর রহমান বলেন, ‘আমাদের ছাত্র–জনতা তাদের শক্তিতে বিপ্লব করেছে। আমরা ওয়াশিংটনকে থোড়াই কেয়ার করি। কাজেই ওয়াশিংটনে ট্রাম্প আসলে আমাদের বিপ্লব ক্ষতিগ্রস্ত হবে, পতিত ফ্যাসিবাদ আবার চলে আসবে, এটা আমি বিশ্বাস করি না।’

চব্বিশের গণ-অভ্যুত্থান বইয়ে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার প্রতি ‘অবিচার’ নিয়ে একটি লেখা রয়েছে। সেই লেখা নিয়ে আপত্তি তোলেন মাহমুদুর রহমান। তাঁর মতে, ‘বাংলাদেশে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে পেরেছে, যাদের কারণে এটা সম্ভব হয়েছে, সেই ক্রিমিনালদের মধ্যে একজন হচ্ছে এস কে সিনহা। সেই এস কে সিনহাকে কোনোভাবে কোনো বইতে তাঁর সম্পর্কে সহানুভূতি সুলভ কোনো কিছু লেখার সুযোগ নাই। এটা যিনি লিখবেন, তিনি ইতিহাস বিকৃতি করেছেন।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে (আইসিটি) যেসব ফাঁসি দেওয়া হয়েছে, তার প্রধান কারিগর ছিলেন এস কে সিনহা বলেও অভিযোগ মাহমুদুর রহমানের। তিনি বলেন, ‘এস কে সিনহার সঙ্গে হাসিনার যে প্রবলেম (সমস্যা) ছিল, সেটা ছিল ক্ষমতার লড়াই। তার মানে দুই ক্রিমিনালের ক্ষমতার লড়াইতে এক ক্রিমিনাল (অপরাধী) আরেক ক্রিমিনালকে ঘাড় ধরে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে।’

এস কে সিনহার প্রতি বিএনপি ও জামায়াতে ইসলামীর সহানুভূতির সমালোচনা করেন মাহমুদুর রহমান। এস কে সিনহা গণতন্ত্র হত্যা করেছেন অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা খায়রুল হকের (সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক) নাম জানি। কিন্তু খায়রুল হকের সঙ্গে যে লোকটা ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য, তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাতিলের জন্য, সেই লোকটির নাম এস কে সিনহা।’

বাংলাদেশ স্বাধীনতা হারিয়ে ভারতের ‘আশ্রিত রাজ্যে’ পরিণত হয়েছিল বলেও অভিযোগ করেন মাহমুদুর রহমানের। তিনি বলেন, ছাত্র–জনতার আন্দোলন ভারতের হাত থেকে দেশকে মুক্ত করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন। ব্যক্তিগত ও রাষ্ট্রীয় জীবন সুন্দর করার জন্য ন্যায়, নীতি ও নৈতিকতার সঙ্গে জীবনযাপনের পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সাবেক সেনাপ্রধান নূরুদ্দিন খান। অন্যদের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইনজীবী সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

১

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

২

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৩

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৪

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৫

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৬

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৭

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৮

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৯

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১০

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

২০