বাসস
৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা সুয়ারেজের

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উরুগুইয়ান আইকন লুইস সুয়ারেজ। আগামী শুক্রবার মন্টিভিডিওতে প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি হতে যাচ্ছে সুয়ারেজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচ।

 

এ প্রসঙ্গে ৩৭ বছর বয়সী সুয়ারেজ সংবাদ সম্মেলনে আবেগজড়িত কণ্ঠে বলেছেন, ‘শুক্রবারই দেশের হয়ে আমি শেষ ম্যাচ খেলতে যাচ্ছি। এই ধরনের সিদ্ধান্ত নেওয়া কখনই সহজ নয়। বেশ কিছুদিন এ বিষয়ে চিন্তা করেছি। ক্যারিয়ারের শেষ ম্যাচে উরুগুয়ের জার্সিতে সর্বোচ্চ দেবার চেষ্টা করবো।’

 

বার্সেলোনা ও লিভারপুলের সাবেক এই স্ট্রাইকার তার প্রজন্মে অন্যতম সেরা একজন খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছেন। জাতীয় দলের জার্সিতে ১৪২ ম্যাচে সর্বোচ্চ ৬৯ গোল করে তিনি অবসরে যাচ্ছেন।
২০০৭ সালে উরুগুয়ের জাতীয় দলে তার অভিষেক হয়েছিল। ২০১৪ বিশ্বকাপে ইতালির গিওর্গিও চিয়েলিনিকে কামড় দিয়ে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন সুয়ারেজ যা তার ক্যারিয়ারের একটি কালো অধ্যায়। ২০১১ কোপা আমেরিকা জয়ী উরুগুয়ে দলের সদস্য ছিলেন ইন্টার মিয়ামির এই ফরোয়ার্ড। এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন। নয়টি বড় টুর্নামেন্টে তিনি দক্ষিণ আমেরিকার প্রতিনিধিত্ব করেছেন।
সুয়ারেজ বলেছেন, কোপা আমেরিকায় উরুগুয়েকে শিরোপা জয়ে উদ্বুদ্ধ করা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে সফল মুহূর্ত। এ সম্পর্কে তিনি বলেন, ‘কোপা আমেরিকার শিরোপার সাথে আমি অন্য কোনো কিছু মেলাতে চাইনা। সেটা আমার ক্যারিয়ারের সেরা সময় ছিল। এর সাথে অন্য কোনো কিছুরই তুলনা হয়না।’

 

পুরো ক্যারিয়ারে সাফল্য যেমন এসেছে, তেমনি বিভিন্ন কারনে সমালোচনাও তার পিছু ছাড়েনি।  ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে কামড়ের ঘটনায় টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ হবার আগে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ঘানার বিরুদ্ধে গোল-লাইনের উপর থেকে বল ক্লিয়ার করতে গিয়ে ইচ্ছা করে হ্যান্ডবল করে তিনি সমালোচিত হয়েছিলেন। সুয়ারেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ঐ ঘটনায় প্রাপ্ত পেনাল্টি থেকে ঘানা সুযোগ কাজে লাগাতে পারেনি। পরবর্তীতে পেনাল্টি শ্যুট আউটে ঘানাকে বিদায় করে উরুগুয়ে সেমিফাইনালে খেলেছিল।

 

ক্লাব ফুটবলেও বিতর্ক তার নিত্য সঙ্গী ছিল। ২০১১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি স্ট্রাইকার প্যাট্রিস ইভরার বিরুদ্ধে বর্ণবাদী আচরণের কারনে ইংলিশ কর্তৃপক্ষ তাকে আট ম্যাচ নিষিদ্ধ করেছিল। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়েকে এগিয়ে যাবার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করেছেন সুয়ারেজ। এ বছর কোপা আমেরিকায়ও তিনি উরুগুয়ের হয়ে খেলেছেন। যদিও বেশিরভাগ সময়ই কোচ মার্সেলো বিয়েসলার অধীনে বদলী হিসেবে মাঠে নেমেছেন। কানাডার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে সুয়ারেজ ক্যারিয়ারের ৬৯তম গোলটি করেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০