ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো লুইস নাজারিও দে লিমা আট বছর ধরে প্রেমে মজেছে মডেল সেলিনা লকসের সঙ্গে । ব্রাজিলের হয়ে দুবার বিশ্বকাপজয়ী কিংবদন্তি ‘ফেনোমেনন’ নামে পরিচিত । এটি হবে তার চতুর্থ বিয়ে।
ব্রাজিলের সংবাদমাধ্যম ল্যান্স জানিয়েছে, আট বছর প্রেমের পর সেলিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ মাতানো স্ট্রাইকার। সেলিনাও ‘হ্যাঁ’ বলতে দেরি করেননি।
এদিকে রোনালদোর বিয়ের প্রস্তাব দেওয়ার খবর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই জানিয়েছেন সেলিনা। প্যারিস ফ্যাশন উইকের নিয়মিত এই মুখ ইনস্টাগ্রামে রোনালদোর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন— ‘হ্যাঁ। আমি রাজি। তোমাকে চিরদিনের জন্য ভালোবাসি।’ রোনালদোও এই পোস্টে ভালোবাসার জবাবে ভালোবাসা ফিরিয়ে দিয়ে লিখেছেন— ‘তোমাকেও ভালোবাসি।’
৪৬ বছর বয়সি রোনালদো এর আগে তিনবার বিয়ে করেছেন। রোনাল্ড, অ্যালেক্স, মারিয়া সোফিয়া ও মারিয়া এলিস নামে চারটি সন্তান রয়েছে তার।
১৯৯৭ সালে ব্রাজিলিয়ান মডেল সুজানা ওয়ের্নারের প্রেমে পড়েন রোনালদো। তাকে বিয়ে না করলেও ১৯৯৯ সাল পর্যন্ত মিলানে একসঙ্গে বসবাস করেছেন। সে বছর বিচ্ছেদের পর ব্রাজিলিয়ান ফুটবলার মিলান ডমিনগুয়েজকে বিয়ে করেন।
২০০৫ সালে ব্রাজিলিয়ান মডেল ও এমটিভি ভিজে ড্যানিয়েল সিকারেল্লিকে বিয়ে করেন রোনালদো। সেই ঘর টিকেছিল মাত্র তিন মাস।
এর পর মারিয়া বিয়েট্রিচকে বিয়ে করেন রোনালদো। এই ঘরে জন্ম মারিয়া সোফিয়া ও মারিয়া এলিসের। অ্যালেক্সের জন্ম ২০০৫ সালে।
ব্রাজিলিয়ান পরিবেশিকা মিশেল উমেজুর সঙ্গে ২০০২ সালে টোকিওতে পরিচয় হয়েছিল রোনালদোর। উমেজুর সঙ্গে প্রেমের সম্পর্কে ২০০৫ সালে অ্যালেক্সের বাবা হন রোনালদো।
মন্তব্য করুন