বাংলা সংবাদ ডেস্ক
১৭ অগাস্ট ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন অঙ্কন

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে অস্ট্রেলিয়ায় গিয়ে কঠিন সময় পার করতেছে বাংলাদেশ ‘এ’ দল। টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে দুটিতেই হেরেছে গতবারের রানার্সআপরা। যার সর্বশেষ হারটি দেখেছে আজ পার্থ স্কর্চার্স একাডেমির কাছে, ৫ উইকেটের। ডারউইনে ১১ দলের চলমান এই টুর্নামেন্ট শেষে বাংলাদেশ একটা চার দিনের এক টেস্ট খেলবে।

 

 

প্রতিপক্ষ দক্ষিণ অস্ট্রেলিয়া। সেই টেস্ট সামনে রেখেই আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম অঙ্কন। তবে ১৪ দলের স্কোয়াডে জায়গা হয়নি এনামুল হক বিজয়ের।

 

 

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে ব্যর্থ হওয়া বিজয় ‘এ’দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাবেন এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল গত কয়েক দিন। তবে শেষে সেই গুঞ্জন বাতাসেই মিইয়ে গেল। বাংলাদেশি ওপেনার সুযোগ না পেলেও তারই নামের আরেকজন পেয়েছেন। তিনি হচ্ছেন পেসার মোহাম্মদ এনামুল হক।

 

 

স্কোয়াডে সুযোগ পাওয়া দলটির বেশির ভাগ সদস্যেই বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন। তাদের সঙ্গে যোগ দিবেন অধিনায়ক অঙ্কন, ইফতিখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, হাসান মুরাদ ও এনামুলরা। একমাত্র টেস্টটি আগামী ২৮ আগস্ট শুরু হবে। ভেন্যু ডারউইন-ই।

 

 

বাংলাদেশ ‘এ’দল : মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতিখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, ইয়াসির আলী, রাকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন মণ্ডল, মুশফিক হাসান, এনামুল হক ও হাসান মাহমুদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০