খেলাধুলা ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অলিভিয়া স্মিথ এখন নারীদের ফুটবলের সবচেয়ে দামি তারকা

মেয়েদের ফুটবলে দলবদলে বিশ্ব রেকর্ড গড়েছেন অলিভিয়া স্মিথ। কানাডার ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড ১০ লাখ পাউন্ডে লিভারপুল থেকে আর্সেনালে নাম লিখিয়েছেন। নারী ফুটবলের ইতিহাসে কোনো খেলোয়াড়ের ১ মিলিয়ন পাউন্ডে দলবদল এটিই প্রথম।

 

এর আগে এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নাওমি গিরমাকে ৯ লাখ পাউন্ডে (১১ লাখ মার্কিন ডলার) সান ডিয়েগো ওয়েভ থেকে কিনেছিল চেলসি। সেটি ছিল ১ মিলিয়ন মার্কিন ডলারের প্রথম দলবদল। এবার কানাডার স্মিথ ছাড়িয়েছেন গিরমাকে। মার্কিন মুদ্রায় তাঁর দলবদল ফি দাঁড়াচ্ছে ১৩ লাখ ডলারের বেশি। ২০২৩ সালে  পেশাদার ফুটবলে পা রাখা স্মিথ লিভারপুলে যোগ দিয়েছিলেন গত বছর। প্রথম বছরেই সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ৯ গোল করেছেন, যা ক্লাবের সর্বোচ্চ। ইংল্যান্ডের শীর্ষ লিগ উইমেন্স সুপার লিগে মৌসুমের সেরা খেলোয়াড়েরও স্বীকৃতি ওঠে তাঁর হাতে। এমন দারুণ সাফল্যের পর স্মিথকে নিয়ে অন্য ক্লাবগুলোর আগ্রহ বাড়ারই কথা।

 

স্মিথকে দলে নিতে লিভারপুলকে প্রস্তাব দিয়েছিল চেলসি ও অলিম্পিক লিওঁ। তবে লিভারপুল রাজি হয়নি। শেষ পর্যন্ত আর্সেনাল টাকার অঙ্ক এতটাই বাড়িয়েছে যে, বিশ্ব রেকর্ডই হয়ে গেছে। সর্বশেষ উইমেন্স চ্যাম্পিয়নস লিগে শিরোপা জেতা আর্সেনালে যোগ দিতে স্মিথেরও আগ্রহ ছিল। শেষ পর্যন্ত রেকর্ড গড়ার মাধ্যমে সেটা হয়ে যাওয়ার পর সই করে এই ফরোয়ার্ড বলেন, ‘আর্সেনালে নাম লেখাতে পারাটা আমার জন্য সম্মানের।

 

ইংল্যান্ড এবং ইউরোপের সবচেয়ে বড় শিরোপাজয়ীদের হয়ে খেলার স্বপ্ন ছিল। সেটা পূরণ হওয়ায় আমি রোমাঞ্চিত।’ আর্সেনালে স্মিথের চুক্তি আপাতত চার বছরের জন্য বলে জানিয়েছে বিবিসি। লিভারপুলে নাম লেখানোর আগে পর্তুগালের ক্লাব স্পোর্তিং সিপিতে ছিলেন স্মিথ। সেখানে প্রথম মৌসুমে ২৮ ম্যাচে ১৬ গোল করে ২ লাখের কিছু বেশি পাউন্ডে ইংলিশ ক্লাবটিতে যোগ দেন। ২০১৯ সালে মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে কানাডার সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন স্মিথ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০