১ নভেম্বর ২০২৩, ৭:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অভিষেক বচ্চনকে বিয়ের আগে সত্যিই কি গাছকে বিয়ে করেন ঐশ্বরিয়া রাই বচ্চন?

মঙ্গলবার ১ নভেম্বর ৫০ বছরে পা রাখলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। যদিও বয়সের ধারণা করা চাপ প্রাক্তন বিশ্বসুন্দরীকে দেখে।

ম্যাঙ্গালুরুর কৃষ্ণারাজ রাই এবং বৃন্দা রাই-এর কোল আলো করে জন্মান। যদিও ছোট বয়সেই মা-বাবার সঙ্গে চলে আসেন মুম্বইতে। ১৯৯৭ সালে সিনেমার দুনিয়ায় পা রাখা তামিল সিনেমা ইরুভার দিয়ে। বলিউডেও প্রথম কাজ ওই বছরই, মুক্তি পেয়েছিল অউর প্যায়ার হো গ্যয়া। তার আগে ১৯৯৪ সালে জিতেছিলেন মিস ওয়ার্লডের খেতাব।

ঐশ্বর্যর প্রথম চর্চিত প্রেম ছিল সলমন খানের সঙ্গে। ১৯৯৯ সালে হাম দিল দে চুকে সনম-এর সেটে যা শুরু হয়েছিল। তবে তা ভেঙে যায় ২০০২ সালে। রাই-সুন্দরীর অভিযোগ ছিল তাঁকে মারধর করতেন সলমন খান। করতেন নাকি গালিগালাজও। এরপর বিবেক ওবেরয়ের সঙ্গেও প্রেম হয় তাঁর। আর সেটা ভেঙে যায় ২০০৫ সালে।

ঐশ্বরিয়া রাই বচ্চন

অভিষেক বচ্চনের সঙ্গে প্রেম হয় ঐশ্বর্ষর ধুম ২-এর সেটে। ২০০৭ সালের জানুয়ারিতে হয়েছিল এনগেজমেন্ট আর ২০ এপ্রিল বিয়ে। তবে অনেকেই বিশ্বাস করেন, অভিষেককে বিয়ের আগে গাছের সঙ্গে বিয়ে হয়েছিল ঐশ্বর্যর। অভিনেত্রীর কুণ্ডলীতে নাকি ছিল মাঙ্গলিক দোষ। আর সেই কারণেই নাকি বচ্চন পরিবার গাছকে বিয়ে করার উপদেশ দিয়েছিল। এতে নাকি কেটে যাবে সব কুনজর।

২০০৮ সালে এই নিয়ে মুখও খুলেছিলেন ‘পনিয়িন সেলভান’ অভিনেত্রী। ‘গাছের সঙ্গে বিয়ে’-র গুজব উড়িয়ে দিয়েছিলেন। সঙ্গে জানান যে, শুধু দেশে নয়, বিদেশেও সাংবাদিকরা তাঁকে এই নিয়ে প্রশ্ন করেছে। যা খুব বিব্রতকর।

ঐশ্বর্য জানান, অভিষেককে বিয়ের আগে তাঁকে নিয়ে ওঠা ‘গাছের সঙ্গে বিয়ে’ খবর নজর এড়ায়নি তাঁরও। কিন্তু ভেবেছিলেন, ‘কেন দেবেন অযাচিত গুরুত্ব’! অভিনেত্রীর মত, এই গুজবে মুখ খোলা খুব ‘অপ্রয়োজনীয়’ মনে হয়েছিল তাঁর। সঙ্গে বচ্চন পরিবার সিদ্ধান্ত নিয়েছিলেন এই নিয়ে সকলের সঙ্গে কথা বলবেন পরিবারের মাথা অমিতাভ নিজে।

ঐশ্বরিয়া রাই বচ্চন

কী বলেছিলেন অমিতাভ ‘গাছের সঙ্গে বিয়ে’ বিতর্কে?

২০০৭ সালেই এই নিয়ে মুখ খোলেন অমিতাভ। সরাসরি জানিয়ে দেন, তাঁর পরিবার একেবারেই ‘কুসংস্কারাচ্ছন্ন’ নয়। এমনকী বিগ বি-র দাবি ছিল তাঁরা ঐশ্বর্যর কোষ্ঠীও দেখেননি।

অমিতাভ বলেছিলেন, ‘গাছটা কোথায়? দয়া করে আমাকে দেখান। ঐশ্বর্য একটাই বিয়ে করেছে, আর সেটা হল আমার ছেলে। এবার যদি না আপনারা অভিষেককে গাছ ভেবে থাকেন।’

অভিষেকের প্রতিক্রিয়া কী ছিল?

টুইটার থুরি বর্তমান এক্সে প্রায়ই হ্যাস্যরস যুক্ত ব্যাঙ্গাত্মক টুইট করতে দেখা যায় অভিষেক বচ্চনকে। ২০১৬ সালে ঐশ্বর্যর গাছকে বিয়ে করার গুজবে প্রতিক্রিয়া দিয়ে লিখেছিলেন, ‘এবং শুধু রেকর্ডের জন্য, আমরা এখনও এই গাছটাকে খুঁজছি।’

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে USB 24 News বৈশাখী উৎসব উদযাপন

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১০

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১১

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১২

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৩

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৪

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৫

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৮

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

১৯

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরো সুদৃঢ় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করলো বাংলাদেশ- রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান

২০