বাংলা সংবাদ ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার

এশিয়ার কোনো মাঠে ২০১৩ সালের পর এই প্রথম পাঁচ শতাধিক রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। বেশ ভালোভাবেই ছুটছিল বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার দৌড়ে। তবে ইনিংস ঘোষণা করায় শেষ পর্যন্ত তা আর হয়নি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। ১৪৪.২ ওভার ব্যাট করে ৬ উইকেটে ৫৭৫ রান তুলে শেষ করেছে ইনিংস। শতক হাঁকিয়েছেন তিনজন।

২০০৮ সালে চট্টগ্রামের এই মাঠেই বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৫৮৭ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকা দল। ১৬ বছর পর এই রেকর্ড টপকে যাওয়ার সহজ সুযোগ থাকলেও ইনিংস ঘোষণা করায় ১০ রান আগেই তা আটকে যায়। অপরদিকে প্রায় দু’দিন বল করেও ৬ উইকেটের বেশি নিতে পারেননি তাইজুল-মিরাজরা। যেখানে একাই ৫ উইকেট নেন তাইজুল। যা তার টেস্ট ক্যারিয়ারে ১৪তম ফাইফার। অন্য উইকেট নাহিদ রানার।

হতাশার প্রথম দিন শেষে ২ উইকেটে ৩০৭ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ঘণ্টায় কোনো উদযাপনের উপলক্ষ পায়নি স্বাগতিকরা। উল্টা ডি জর্জি ও বেডিংহাম হয়ে উঠেন ভয়ের কারণ। ক্যারিয়ার সেরা ১৪১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ডি জর্জে বুধবার সকাল সকাল পৌঁছে যান দেড় শ’ রানের মাইলফলকে। বেডিংহামও কম যাননি, ১৮ রান নিয়ে দিন শুরু করা এই প্রোটিয়া তুলে নেন ফিফটি। ১৪৮ বলে ১১৬ রান তোলেন তারা। তবে বেডিংহামকে ফিরিয়েই এই জুটি ভাঙেন তাইজুল। ৯৮.২ ওভারে বেডিংহাম আউট হন ৫৯ রানে। নিজের পরের ওভারে এসে ডি জর্জিকেও ফেরান তাইজুল।

 

ক্যারিয়ার সেরা ইনিংস খেলা জর্জি আউট হন ২৫৯ বলে ১৭৭ রান করে। পরের ওভারে আবারো আঘাত হানেন এই স্পিনার, কাইল ভেরেইনাকে ফিরিয়ে পূরণ করেন ৫ উইকেটের মাইলফলক। যা তার টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফাইফার। মধ্যাহ্ন বিরতির পরপর নাহিদ রানার আঘাতে ষষ্ঠ উইকেটের পতন হয় দক্ষিণ আফ্রিকার। তাইজুলের পর দ্বিতীয় বোলার হিসেবে উদযাপনের উপলক্ষ এনে দেন রায়ান রিকেল্টনকে (১২) ফিরিয়ে। ৪২৩ রানে ৬ উইকেট হারায় প্রোটিয়ারা। এরপর থেকেই মুল্ডার ও ম্যাথুসামি হয়ে উঠেন গলার কাঁটা। ওয়ানডে গতিতে রান তুলছেন দু’জনে। বাংলাদেশের জ্বালা বাড়িয়ে সপ্তম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ১৫৪ রানের জুটি গড়েন তারা। এরপর ১৪৫তম ওভারে ৯৯ রানে দাঁড়িয়ে ছক্কা হাঁকিয়ে শতক পূরণ করেন মুল্ডার।

 

এরপরেই ইনিংস ঘোষণা করেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। এর আগে মঙ্গলবার প্রথম দিনে এইডেন মার্করাম ৩৩ রান করে শুরুতে ফিরলেও সেঞ্চুরি তুলে নেন ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। স্টাবস ১০৬ রানে ফিরলে ভাঙে দুই শতাধিক রানের দ্বিতীয় উইকেট জুটি। তবে জর্জি এখন ছুটছেন দ্বি-শতকের সন্ধানে। সেদিন জোড়া উইকেট নেন তাইজুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০