২৪ অগাস্ট ২০২৫, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫’শ উইকেটের কীর্তি নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন সাকিব

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রবিবার রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আরেকটি ইতিহাস গড়লেন সাকিব আল হাসান। নিজের ক্যারিয়ারের ৫০০তম উইকেট তুলে নিয়েছেন তিনি। তাতে একটা বিশ্বরেকর্ডও গড়া হয়ে গেছে তার।

 

 

সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে আজ সাকিব তুলে নিইয়েছেন ৩ উইকেট। তার প্রথম উইকেটটি সাকিবকে এনে দেয় বিশ্বরেকর্ডটি। নিজের প্রথম ওভারেই মোহাম্মদ রিজওয়ানকে আউট করেম তিনি। সঙ্গে সঙ্গে ছুঁয়ে ফেলেন স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক।

 

 

ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবে একটা দিক থেকে সাকিব আগের চার জনের চেয়ে আলাদা। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো বাঁহাতি বোলার এই অর্জনটা ঝুলিতে পুরলেন। এর আগে যারা ৫০০ উইকেট নিয়েছেন তারা সবাই ডানহাতি। তালিকায় আছেন রশিদ খান (৬৬০), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারাইন (৫৯০) ও ইমরান তাহির (৫৫৪)।

 

 

এই মাইলফলক ছুঁয়ে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন তিনি। একটা দিক থেকে এখন তিনি সবার চেয়ে আলাদা। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন তার রান এখন ৭ হাজার ৫৪৯। অর্থাৎ বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি ছুঁলেন অনন্য কীর্তি—৭ হাজার রান ও ৫০০ উইকেট।

 

 

এই অর্জনের পথে বাংলাদেশ দলের হয়ে এবং বিপিএলে সমান ১৪৯টি করে উইকেট নিয়েছেন তিনি। আইপিএলে তার শিকার ৬৩টি, সিপিএলে ৪০টি এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে ২৮টি। এখন পর্যন্ত ৪৫৭ ম্যাচে খেলেছেন সাকিব। পেয়েছেন পাঁচবার পাঁচ উইকেট ও বারোবার চার উইকেট। টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি পাঁচ উইকেট আছে শুধু ডেভিড ভিসের, যিনি দক্ষিণ আফ্রিকা ও পরে নামিবিয়ার হয়ে খেলেছেন। তার সংগ্রহ সাতটি পাঁচ উইকেট।

 

 

শেষ কিছু দিন ধরে সাকিবের সময়টা অবশ্য ভালো যাচ্ছিল না। এবারের সিপিএলে সব মিলিয়ে পেয়েছিলেন মোটে ১ উইকেট। তবে আজ এক ম্যাচেই নিলেন ৩ উইকেট। আর তাতেই বিশ্বরেকর্ডটা এসে লুটিয়ে পড়ল তার পায়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০